Share this link via
Personality Websites!
473421
9239
রয়েছে যে, জাহান্নাম থেকে মুক্তি মিলবে। জাহান্নামের আযাব অসংখ্য । কিছু রেওয়ায়েতে বিভিন্ন গুনাহের বিভিন্ন আযাবের কথা বর্ণনা করা হয়েছে। আসুন! এমনই ৩টি গুনাহের আলোচনা শুনি এবং ওই গুনাহগুলো থেকে বেঁচে থাকারও নিয়ত করি, যেমন-
(১) অহংকারীদেরকে দেওয়া আযাবসমূহ
হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন অহংকারীদেরকে পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উঠানো হবে, চারিদিক থেকে অপমান তাদেরকে ঘিরে ফেলবে, তাদেরকে জাহান্নামের কয়েদখানার দিকে নিয়ে যাওয়া হবে যেটার নাম বু’লাস, আগুন তাদের উপর ছেয়ে যাবে এবং তাদেরকে “طِیْنَۃُ الْخَبَال” অর্থাৎ জাহান্নামীদের পূঁজ এবং রক্ত পান করানো হবে।
(তিরমিযী, ৪/২২১, হাদিস: ২৫০০)
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: بُوْلَس অর্থাৎ নৈরাশ ও হতাশা, যেহেতু সেখান থেকে বের হওয়ার কোনো আশা থাকবে না, তাই এই স্থানের নাম রাখা হয়েছে 'বূলাস'। তারপর, পানিতে ডুবন্ত ব্যক্তি যেভাবে চারদিক থেকে পানিতে ঘেরা থাকে, ঠিক তেমনি এই লোকেরা আগুনের সমুদ্রে ডুবে থাকবে। চারদিক থেকে আগুনই থাকবে এবং সেই আগুনে বিভিন্ন আগুনের উত্তাপ একত্রিত করে দেওয়া হবে, একে আগুনের আগুন বলা হয়েছে। তিনি আরও বলেন: রাগান্বিত (ক্রোধপরায়ণ) ব্যক্তি এবং অহংকারীদের জাহান্নামের সর্বনিম্ন স্তর اَسْفلُ السّافِلین এ রাখা হবে, যেখানে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুঁজ ও ক্ষত-নিঃসৃত তরল প্রবাহিত হয়ে জমা হতে থাকবে। তাদেরকে সেটিই পান করানো হবে। এই ময়লা-আবর্জনার নাম হলো طِیْنَۃُ الْخَبَال। خبال মানে বিপর্যয়/ দূষণ এবং طینہ মানে দুর্গন্ধযুক্ত নির্যাস। এটি অত্যন্ত উত্তপ্ত, তীব্র দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত ঘন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami