Share this link via
Personality Websites!
473420
9239
জ্বালিয়েছিলেন, তিনি জ্বলন্ত চুল্লি দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন।
হযরত ইব্রাহিম মুহল্লী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা: আমি হযরত আতা সুলাইমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঘরে গেলাম, কিন্তু তাঁকে ঘরে পেলাম না। হুট করেই আমার চোখ পড়ল যে, তিনি একটি ঘরের কোণে বসে আছেন এবং তাঁর চারপাশের জায়গা ভিজে রয়েছে। আমি মনে করলাম যে তিনি হয়তো এখানে অযু করেছেন আর এগুলো তার প্রভাব। তখন আমাকে তাঁর ঘরে থাকা এক বৃদ্ধা মহিলা বললেন: এই জমিন তাঁর চোখের জলে ভিজে গিয়েছে।
(আল্লাহ ওয়ালো কী বা’তে, ৬/৩০৫-৩০৬)
তাফসীরে সিরাতুল জিনানে এই আয়াতে করীমার ব্যাখ্যায় লিখা রয়েছে: জাহান্নামে জাহান্নামীদেরকে যখন রক্ত-পূঁজের পানি পান করানো হবে, তখন সে এর তিক্ততার কারণে অত্যন্ত কষ্টের সাথে অল্প অল্প করে চুমুক দেবে। আর এর কুৎসিত ও ঘৃণ্য প্রকৃতির কারণে এমন মনেই হবে না যে সে তা গলাধঃকরণ করতে (গলা দিয়ে নামাতে) পারছে। বিভিন্ন আযাবের রূপে চারদিক থেকে তার কাছে মৃত্যুর কারণসমূহ চলে আসবে, কিন্তু সে মরবে না যাতে মরেই কোন স্বস্তি বা শান্তি পেয়ে যায়। বরং প্রতিটি আযাবের পর তার জন্য এর চেয়েও তীব্র ও কঠোর আযাব অপেক্ষা করবে। (সিরাতুল জিনান, ৫/১৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এইমাত্র আমরা বুযুর্গানে কিরামের জাহান্নামের ভয়ের কিছু ঘটনাবলী শুনেছি। আমাদের প্রত্যেককেই জাহান্নামের পিঠের উপর অবস্থিত পুলসিরাত দিয়ে অতিক্রম করতে হবে। যদি আমরা নিজেদের হৃদয়ে জাহান্নামের ভয়াবহতার ভয় সৃষ্টি করি তবে আল্লাহ পাকের রহমতের আশা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami