Share this link via
Personality Websites!
473419
9239
আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আশারায়ে মুবাশশারার একজন (অর্থাৎ ১০জন সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর মধ্যে একজন যাদেরকে একসাথে জান্নাতের মালিক নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতের সুসংবাদ দিয়েছেন)। হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফয়েযপ্রাপ্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত, কামিল ইলম ও আমল ওয়ালা এবং খোদাভীতি সম্পন্ন ছিলেন। উচ্চ মর্যাদার অধিকারী হওয়ার পরও জাহান্নামের ভয়ের কথা স্মরণ করে কান্না করা এবং আহাজারি করা তাঁর পবিত্র স্বভাব ছিল।
একবার আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ পারা ২৭, সূরা তূর, আয়াত নম্বর ৭ ও ৮ তিলাওয়াত করলেন:
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ(۷) مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ(۸)
(পারা ২৭, সূরা তূর, আয়াত ৭-৮)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী, সেটা কেউ দূরীভূত করতে পারবে না।
এটি পড়ে তাঁর উপর এমন ভাবাবেগ হলো যে, তাঁর শ্বাসই আটকে গেল এবং এই অবস্থা কম-বেশি ২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। (ফাযায়িলুল কুরআন লি-আবি উবাইদ, আল হাদিস, পৃ: ১৩৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জাহান্নামের ভয়
হযরত আলা বিন মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: আমি হযরত আতা সুলাইমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঘরে প্রবেশ করলাম তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। আমি তাঁর স্ত্রী উম্মে জাফরকে জিজ্ঞাসা করলাম: হযরত আতা সুলাইমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অবস্থা কেন? বললেন: আমাদের প্রতিবেশী মহিলা চুল্লি (তন্দুর)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami