Share this link via
Personality Websites!
473418
9239
অপর এক হাদিসে রয়েছে: তোমাদের দুনিয়াবী এই আগুন জাহান্নামের আগুনের সত্তর (৭০) ভাগের একভাগ।
(ইবনে মাজাহ, পৃ:৫২৮, হাদিস: ৪৩১৮)
অন্য এক হাদিসে পাকে রয়েছে: যদি জাহান্নামীদের হাতুড়ির মধ্য হতে কোন একটি হাতুড়ি জমিনে রাখা হয় তবে সমস্ত মানব ও দানব একত্রিত হয়েও সেটাকে জমিন থেকে উঠাতে পারবে না। (মুসনদে আহমদ, মুসনদে আবী সাঈদ খুদরী, খণ্ড: ৪, পৃ: ৫৮, হাদিস: ১১২৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! আজ যেখানে দুনিয়াবী আগুন সহ্য করার কারো ক্ষমতা নেই তো জাহান্নামের আগুন কিভাবে সহ্য করতে পারবে? অতএব, কল্যাণ ও মুক্তি এতেই রয়েছে যে, জাহান্নামের ভয়াবহতা, পুলসিরাতের মুসিবতসমূহ এবং আখেরাতে সম্মুখীন হওয়া জ্ঞান হারিয়ে দেওয়ার মতো (অত্যন্ত আতঙ্কজনক) পরিস্থিতিগুলোকে সামনে রেখে, সেগুলো থেকে বাঁচার উপায় বা প্রস্তুতি গ্রহণ করা।
হে আশিকানে রাসূল! যদি আমরা বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর জীবনীগুলো দেখি তবে আমরা অনুধাবন করতে পারব যে, ওই পবিত্র বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিত্বরা নামায আদায় করতেন, খুব বেশি বেশি ইবাদত করতেন, রোযা রাখা, ফরয ও ওয়াজিবসমূহ আদায় করতেন, গুনাহের দ্বারে পাশেও যেতেন না কিন্তু তাঁদের অবস্থা এটা ছিল যে, জাহান্নামের ভয়ে কম্পমান থাকতেন এবং সেটা থেকে সব সময় আশ্রয় প্রার্থনা করতে থাকতেন, স্বয়ং রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। একই অবস্থা সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও অন্যান্য বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর ছিল।
আসুন! বুযুর্গদের আখিরাতের ভয় সম্বলিত কিছু ঘটনা শুনি: যেমন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami