Share this link via
Personality Websites!
473417
9239
শুকিয়ে যাবে। এর পাশাপাশি তারা মৃত্যুর আকাঙ্ক্ষাও করবে, কিন্তু তাদের মৃত্যু আসবে না। (ইহইয়াউল উলুম, ৫/৭২২, ৭২১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর চিন্তা করুন! কেমন শিক্ষণীয় দৃশ্য হবে, আজকে যদি কোন স্থানে আঘাত লাগে, ওই স্থানের হাঁড় ভেঙ্গে যায়, চামড়া ছিঁড়ে যায়, ক্ষত থেকে রক্ত নির্গত হয়, সে চিৎকার-চেচামেচি করতে থাকে, দুনিয়াতে সংগঠিত হওয়া এমন দৃশ্যও সহ্য করা যায় না, ভেবে দেখুন! যার সাথে এসবকিছু হচ্ছে, তার কী পরিস্থিতি হবে। এটা তো শুধুমাত্র দুনিয়ার কথা জাহান্নামের আযাবের বিষয়গুলো তো এই দুনিয়ার বড় থেকে বড় কষ্টের তুলনাও হবে না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতেও প্রত্যেক ধরনের কষ্ট এবং আযাব থেকে মুক্তি দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাদিসে মুবারাকায় বর্ণিত আযাবসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! বিভিন্ন হাদিসে মুবারাকার মধ্যেও জাহান্নামীদের আযাবের ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে, আসুন! শিক্ষা অর্জন করতে এবং উদাসিনতার নিদ্রা থেকে জাগ্রত হওয়ার নিয়তে কয়েকটি হাদিসে মুবারাকা শ্রবণ করি:
বর্ণিত আছে: হযরত জিবরিল আমিন عَلَیْہِ السَّلَام রাসূলে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট শপথ করে বললেন: যদি জাহান্নামকে সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় তবে সমস্ত দুনিয়াবাসী সেটার তাপে (Heat) মারা যাবে এবং শপথ করে বললেন: যদি জাহান্নামীদের শিকলের একটি কড়া দুনিয়ার পাহাড়ের উপর রাখা হয় তবে সেগুলো কাঁপতে থাকবে এবং সেগুলো স্থির থাকতে পারবে না, এই পর্যন্ত যে নিচের জমিন পর্যন্ত ধ্বসে পড়বে।
(মাজমাউয যাওয়ায়িদ, খণ্ড: ১০, পৃ: ৭০৬, ৭০৭, হাদিস: ১৮৫৭৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami