Share this link via
Personality Websites!
473148
9228
বুঝতে পারল, অতঃপর এখন থেকে সত্যিকার অন্বেষণের সাথে মুজাহাদা শুরু করলেন, অবশেষে আল্লাহ পাকের দয়া হলো এবং তিনি তার উদ্দেশ্যে সফল হলেন।
(মলফুজাতে আলা হযরত, পৃ:৪৭০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পরিশ্রমের পাশাপাশি তাওয়াক্কুলও আবশ্যক
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই দুনিয়াতে বিপদ আপদের সাথে লড়াই করতে, মুসিবত থেকে বের হতে এবং সফলতা পাওয়ার জন্য একটি জরুরি বিষয় হলো তাওয়াক্কুল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন:
فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ-اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ(۱۵۹)
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৫৯)
কানযুল ঈমানের অনুবাদ: যখন কোন কাজের ইচ্ছা পাকাপোক্ত করবেন তখন আল্লাহর উপর নির্ভর করবেন। নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয়ভাজন হয়।
এই আয়াত প্রসঙ্গে তাফসীরে খাযাইনুল ইরফানে রয়েছে: তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহ পাকের উপর ভরসা করা এবং কাজকে তাঁর উপর সোপর্দ করে দেওয়া। উদ্দেশ্যে হলো এটাই যে, বান্দার সকল কাজের ভরসাটা আল্লাহ পাকের উপর হওয়া উচিত।
(খাযাইনুল ইরফান, পারা:৪, সূরা: আলে ইমরান, আয়াত: ১৫৯, পৃ: ১৪১)
আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন
হযরত আব্দুল্লাহ বিন দাউদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে জিজ্ঞাসা করা হলো, তাওয়াক্কুল কাকে বল? তিনি বললেন: اَنَّ التَوَکُّلَ حُسْنُ الظَّنِّ بِالله অর্থাৎ: আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখার নামই হলো তাওয়াক্কুল।(মাওসুআ ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃ:৬০, সংখ্যা: ২৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami