Share this link via
Personality Websites!
473147
9228
আমল করল, এশার নামাযের পর তাকে খাওয়ার জন্য মাছ দেওয়া হলো, যখন তিনি খাবার শেষ করলেন তখন খাদিম তাড়াতাড়ি বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন।
মাছ তো পানির দিওয়ানা, পানিতেই থাকে, তাকে রান্না করে খেয়ে নিলেও পানি চায়, অতঃপর ওই লোকটির তীব্র পানির পিপাসা পেল কিন্তু পানি তো নেই, দরজা বাহির থেকে বন্ধ ছিল, নিজে গিয়ে পানি পান করতে পারছে না, এবার তিনি ভেতর থেকে চিৎকার করছেন, আমাকে পানি দাও কিন্তু সেখানে তো কেউ নেই যে, তার কথা শুনবে। তাকে পানি দেওয়ার কথা ছিল না, পানি পান নাই, রাত কোন রকম অতিবাহিত হয়ে গেল। সকালে ফজরের সময় খাদিম দরজা খুলল, যেইমাত্র দরজা খুলল, ওই লোকটি পানির দিকে দৌড়ে গেল, যতটুকু পান করার খুব পান করলেন, শরীরে প্রাণ ফিরে আসলো, এবার ফজরের নামায আদায় করলেন। নামাযের পর শাহ আলে মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জিজ্ঞাসা করলেন, ভালো আছেন? আরজ করলেন, হুযুর! রাতে তো খাদেম আমাকে মেরেই ফেলেছিল। এমন গরমে একে তো আমাকে মাছ খাইয়েছে, এক ফোটা পানি পর্যন্ত দেয়নি, তার উপর কক্ষের দরজাও বাহির থেকে বন্ধ করে দিল। বললেন: তো রাত কিভাবে অতিবাহিত করলেন? আরজ করলেন, যতক্ষণ জেগে ছিলাম পানির খিয়ালে ছিলাম, যখন ঘুমালাম তখন স্বপ্নেও পানি ছাড়া আর কিছুই দেখিনি। শাহ আলে মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: সত্যিকার অন্বেষণকারী একেই বলে। যে উদ্দেশ্য পর্যন্ত আপনি না পৌঁছার অভিযোগ (Complaint) করছিলেন যে, (এত বছর পর্যন্ত উদ্দেশ্য হাসিল হয়নি), কখনো এর জন্য এইভাবে অন্বেষণ করেছিলেন কী? এবার লোকটি তার ব্যর্থতার কারণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami