Share this link via
Personality Websites!
473146
9228
পরিপূর্ণ পরিশ্রম সহকারে এটাকে বানান, পরিকল্পনার (plan) উপর আমল করুন, ঘরে সুখ - শান্তি আনার পদ্ধতির উপর ভরপুর প্রচেষ্টার সাথে আমল করুন, পাশাপাশি আল্লাহ পাকের উপর ভরসা করুন, দোয়াও করুন, اِنْ شَآءَ الله সফলতা পাওয়া যাবে। হালাল রুজি উপার্জন করতে চাইলে, এর জন্য সর্বোত্তম পরিকল্পনা করুন, ভরপুর পরিশ্রম করুন, কাজে অলসতা করবেন না, লজ্জা -সংকোচ ইত্যাদিকে মাঝখানে আসতে দিবেন না, পাশাপাশি আল্লাহ পাকের উপর ভরসা করুন। দোয়াও করুন। اِنْ شَآءَ الله আল্লাহ পাকের রহমত সাথে থাকবে। অনুরুপভাবে পরীক্ষায় সফলতায় চাইলে, ইন্টারভিওতে (interview) পাশ করতে চাইলে, যে কোন বড় থেকে বড় কাজ করতে চাইলে, এর জন্য যথারীতি পরিকল্পনা করুন। সত্যিকার ধ্যানের সাথে, আগ্রহ সহকারে ভরপুর পরিশ্রম করুন এবং আল্লাহ পাকের রহমতের উপর পরিপক্কভাবে ভরসা রাখুন, اِنْ شَآءَ الله সফলতা নসীব হবে।
এক ব্যক্তি ছিল, যে তরিকতের রাস্তায় বের হলো, তিনি অন্তর পবিত্র করে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য বহু বছর প্রচেষ্টা ও রিয়াযত করল কিন্তু উদ্দেশ্য সফল হলো না, অবশেষে সৈয়্যদ শাহ আলে মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে মারেহারা শরীফ তাশরীফ আনলেন: আরজ করলেন: কত বছর হয়ে গেল কিন্তু উদ্দেশ্য সফল হচ্ছে না। শাহ আলে মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে তাঁর দরবারে কবুল করে নিলেন এবং খানকা শরীফের একটি কক্ষে তার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। সাথে সাথে তাঁর খাদেমকে আলাদাভাবে ডেকে হুকুম দিলেন: সন্ধ্যার খাবারে তাকে মাছ দিবে তবে এক ফোটা পানি দিবে না। আর খাবারের পর সাথে সাথে দরজা বাহির থেকে বন্ধ করে দিবে। খাদিম হুকুমের উপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami