Share this link via
Personality Websites!
473145
9228
কুসংস্কার ধারণা করা হলো সে আমাদের দলভুক্ত নয়। (মুসনদে বাযযার, ৯ম খন্ড, পৃ: ৫২, হাদিস: ৩৫৭৮)
২. আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কাহিনী (অদৃশ্যের কথা বলা) বা তীরের মাধ্যমে ফাল বের করে বা যে কুসংস্কারের কারণে সফর থেকে ফিরে আসলো ,ওই ব্যক্তি কখনো উচু স্তরে পৌঁছাতে পারবে না।
(মাজমাউয যাওয়ায়িদ, ৫ম খন্ড, পৃ:১৪৪, হাদিস: ৮৪৮৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যে কোন কাজে সফলতার জন্য ৪টি শর্ত রয়েছে। (১) সুস্পষ্ট উদ্দেশ্য (২) ভালো পরিকল্পনা (Planning) (৩) সঠিক পদ্ধতিতে কঠোর পরিশ্রম (৪) আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা। বান্দা এই চারটি শর্ত পূরণ করে তো সফলতা (success) মিলে যাবে। আল্লাহ পাক কারো পরিশ্রম নষ্ট করেন না। কুরআনুল কারীমে রয়েছে:
وَّ اَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ(۱۷۱)ﮎ
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৭১)
কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ মুসলমানদের প্রতিদান বিনষ্ট করেন না।
আমাদের এখানে কী হয় যে, মানুষ এই সকল শর্তগুলো পূরণ করে না, এরপর যখন সফলতা পায় না তখন অভিযোগ করে, নিজের দোষ কখনো কালো বিড়ালের উপর দেয়, কখনো বেচারা অন্ধ ব্যক্তিকে অপয়া মনে করে অন্তরকে সান্ত্বনা দেয়।
উচিত হচ্ছে যে, সফলতার এই শর্তাবলী পূরণ করা, এরপর দেখুন, اِنْ شَآءَ الله কেমন কেমন বরকত নসীব হবে, ঘরে প্রশান্তি চান, এই সুস্পষ্ট উদ্দেশ্য, এর জন্য যথারীতি পরিকল্পনা করুন, চিন্তাভাবনা করুন যে, ঘরে ঝগড়া বিবাদ কেন হচ্ছে, এরপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami