Share this link via
Personality Websites!
473144
9228
আল্লাহ পাকের নিকট অভিযোগ করে। আর ঈমানের দুর্বলতা দেখুন। মানুষ কুসংস্কার ধারণ করে। আফসোসের বিষয় যে, আমাদের সমাজে কুসংস্কার খুব বেশি ব্যাপক হয়ে গিয়েছে। সকাল সকাল কোন অন্ধ, লেংড়া বা পঙ্গু ব্যক্তিকে দেখে নিলে তখন ধারণা করে নেয় যে, আজকের দিনটা ভাল যাবে না। কেউ কাজ করতে লাগল, কেউ বাধা দিলে তখন বলে, তোমার কালো মুখ, এখন এই কাজ আর হবে না। এম্বুলেন্স (Ambulance) এর আওয়াজ শুনলে তখন কুসংস্কার মনে করে। কাজে বের হলো, সামনে দিয়ে কালো বিড়াল অতিক্রম করে গেলে তখন ধারণা করে নেওয়া হয় যে, কোন ক্ষতি হবে, সুতরাং কাজ করা থেকে বিরত থাকে। চোখ নড়াচড়া করলে ধারনা করে নেওয়া হয় যে, কোন মুসিবত আসবে। কখনো নম্বরকেও কুসংস্কার মনে করে, যেমন ১৩ নম্বরকে অপয়া মনে করা হয়। কখনো দিনকে কুসংস্কার মনে করা হয়। কখনো মাসকে লোকেরা অপয়া মনে করে।
মোটকথা ঈমানের দুর্বলতা, আল্লাহ পাকের উপর ভরসা না থাকলে এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা জমা হয়। অন্যথায় এই দুনিয়ায় অপয়া কিছুই নেই, শুধুমাত্র গুনাহ অপয়া হয়ে থাকে। গুনাহের মাধ্যমটাই অপয়া, শুধুমাত্র ওই মুহূর্তটাই অপয়া, যদি আমাদের কাজে কোন বাধা আসে তবে তা গুনাহের কারণে এসে থাকে যদি আমরা ব্যর্থতা দেখি তবে তা গুনাহের কারণে দেখি, অন্যথায় কুসংস্কার একটি নিছক ভুল ধারনা মাত্র, অনুমান ছাড়া আর কিছুই নয়।
কুসংস্কারের মন্দতার উপর ২টি হাদিস শরীফ
১.আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَیْسَ مِنَّا مَنْ تَطَیَّرَ وَ لَا تُطَیَّرُ لَہٗ ُ অর্থাৎ যে কুসংস্কার ধারণা করল এবং যার জন্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami