Share this link via
Personality Websites!
473143
9228
বললেন, বাহ! এতক্ষণ পর্যন্ত ইসলামী সৈন্যরা জমিন পদদলিত করেছিল, এবার সাগরের বক্ষ বিদীর্ণ করছে। (তারিখে তাবারী, ২য় খন্ড, পৃ:৪৬১)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা কেমন ঈমান উদ্দীপক ঘটনা, ঈমানী চেতনা বৃদ্ধিকারী ঘটনা, এই ধরনের ঘটনা পড়ে , শুনে সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর ঈমানী চেতনা বুঝা যায়। একটু চিন্তা করুন! এই সকল উচু পর্যায়ের হযরতগণ আল্লাহ পাকের উপর কেমন ভরসা রাখতেন, বাহ্যিকভাবে সফলতার কোন রাস্তা দেখা যাচ্ছিল না, সাগর পার হতে হবে, ব্রীজ বানানো ছিল না, নৌকা সাথে ছিল না, সাগরের ঢেউ উত্তাল, কিন্তু সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর ঈমানী চেতনা ওই উত্তাল ঢেউকে ঠান্ডা করে দিল এবং সাগরের বক্ষ বিদীর্ণ করে পার হয়ে গেল।
আহ! আফসোস! আজ ঈমান দুর্বল হয়ে গেল, কোথায় ওই সকল কামিল মুসলমান যাদেরকে বড় বড় শক্তিদররাও ভয় দেখাতে পারতো না আর কোথায় আজকালের মুসলমান যারা সামান্য পেরেশানীতেও অন্তর হেরে বসে। কোথায় ওই সকল উচ্চ পদস্থরা, যারা বড় বড় তুফান একাই মোকাবেলা করতেন, কোথায় আজকালের মুসলমান, যারা সামান্য মুসিবতে অভিযোগ শুরু করে দেয়। এখন তো মানুষ সম্পদ বাড়ানোর জন্য সুদের লেনদেন করে, অথচ আল্লাহ পাকই রিযিকদাতা এবং তিনি হালালের মধ্যে বরকত রেখেছেন। দরিদ্রতার ভয়ে হারাম পন্থা অবলম্বন করা হয়। মানুষ নামাযের সময় অতিবাহিত করে দেয়, এই ভয়ে যে, নামায পড়তে গেলে তো দোকান বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে। মানুষ মিথ্যা বলে এই ভয়ে যে, সত্য বললে তো কাজ হবে না, মানুষ শোরগুল করে, অধৈর্য হয়ে যায়,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami