Share this link via
Personality Websites!
473142
9228
এই চক্রান্ত করল যে, সকল নৌকা তাদের কবজায় নিয়ে নিল যাতে মুসলমানরা সাগর পার হয়ে শহর পর্যন্ত পৌঁছাতে না পারে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ যখন সেখানে পৌঁছলেন, নৌকা খুঁজলেন কিন্তু একটি নৌকাও পেলেন না। তিনি খুবই চিন্তিত ছিলেন যে, শহরও বিজয় করতে হবে, সাগরও পার হতে হবে, কোথাও নৌকাও নেই, এখন কী করা যায়।
ওই মূহুর্তে হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ এর মাথায় একটা বুদ্ধি আসল, তিনি সমস্ত সৈন্যদের একত্রিত করলেন এবং বললেন: হে লোকেরা! বলো: نَسْتَعِیْنُ بِاللهِ وَ نَتَوَکَّلُ عَلَیْہِ، حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل অর্থাৎ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তাঁর উপরই ভরসা করি, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কার্যসম্পাদনকারী। এটা বলে ঘোড়া সাগরে নামিয়ে দাও…!!
সকল সৈন্যরা হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ এর অনুসরণ এবং حَسْبُنَا الله বলে ঘোড়া সাগরে নামিয়ে দিলেন। বর্ণনাকারী বলছেন: আল্লাহ পাকের শপথ! ওই দিন একজন লোকও সাগরে ডুবে নাই, সবাই সাগরে বক্ষ বিধীর্ণ করে অপর কিনারায় গিয়ে পৌঁছে গেছেন। যখন অমুসলিমরা এই দৃশ্যটি দেখল তখন তারা চিৎকার দিয়ে উঠল: দৈত্য এসে গেল, দৈত্য এসে গেল। আল্লাহ পাকের শপথ! এই লোকদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না, এদের সাথে তো জ্বিনেরাই যুদ্ধ করতে পারবে । (তারিখে তাবারী, ২য় খন্ড, পৃ: ৪৬০)
রেওয়ায়েতে রয়েছে: ইসলামী সৈন্যরা যখন সাগর পার হচ্ছিলো, ওই সময় হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে অতিক্রম করছিলেন, ওই সম্পূর্ণ রাস্তায় হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ এর মুখে একটি কালেমায় ছিল حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতইনা উত্তম কার্যসম্পাদনকারী। এটা শুনে হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami