Share this link via
Personality Websites!
473161
9228
পরিধান করার পূর্বে (সেটি ভালোভাবে) ঝেড়ে নিন যাতে কীটপতঙ্গ কংকর ইত্যাদি থাকলে তা বের হয়ে যায় * প্রথমে ডান জুতা পরিধান করুন তারপর বাম জুতা * খোলার সময় প্রথমে বাম জুতা খুলুন এরপর ডান জুতা। ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন তোমাদের মধ্যে কেউ জুতা পরিধান করে তবে তা ডান পাশ থেকে শুরু করা উচিত আর যখন খুলবে তখন বাম পাশ থেকে শুরু করা উচিত, যাতে ডান পা পরিধানের ক্ষেত্রে প্রথম এবং খোলার ক্ষেত্রে শেষ হয়।
(বুখারী, ৪/৬৫, হাদিস: ৫৮৫৫)
জুতা পরিধান করার বাকি সুন্নাত ও আদব তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami