Share this link via
Personality Websites!
473160
9228
হতে ১৮ নং নেক আমল হলো এটাই যে, আজকে কি আপনি মাদরাসাতুল মদীনায় (প্রাপ্ত বয়স্ক) কুরআনুল কারীম পড়েছেন বা পড়িয়েছেন? হাদিসে পাকে রয়েছে: তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হলো সেই, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়। (বুখারী, ৩/৪১০, হাদিস: ৫০২৭) কুরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব, বান্দাদের জন্য আল্লাহ পাকের পয়গাম, কিন্তু আফসোস! আজ মুসলমানরা কুরআনুল কারীম থেকে অনেক দূরে হতে চলেছে। অনেক লোক রয়েছে যারা দেখে দেখে কুরআন মাজীদ তিলাওয়াত করতে পারে না, যারা পড়তে পারে তারা তাজভীদ ও মাখরাজের এমন ভুল করে, যার কারণে নামায হয় না।
!اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বিভিন্ন মসজিদ এবং মার্কেটে প্রতিদিনের ভিত্তিতে মাদরাসাতুল মদীনা বালেগানের (প্রাপ্ত বয়স্ক) ক্লাসের ব্যবস্থা করে কুরআনের ফয়যান ছড়িয়ে দিতে নিয়োজিত রয়েছে। যেখানে বিশুদ্ধ তাজভীদ ও ক্বিরাতের সাথে কুরআন পড়া শিখানো হয়। ফরয উলুমও (জ্ঞান) বলা হয়, সুন্নাত ও আদবও শিখানো হয় এবং তরজমা ও তাফসীর শোনার সৌভাগ্য হয়, আপনারাও এতে সম্পৃক্ত হয়ে যান اِنْ شَآءَ الله অনেক বরকত পাবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জুতা পরিধান করার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে জুতা পরিধান করার কিছু মাদানী ফুল শুনি। ফরমানের মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (১): অধিকহারে জুতা ব্যবহার করো, মানুষ যতক্ষণ পর্যন্ত জুতা পরিহিত অবস্থায় থাকে যেন সে সাওয়ারী অবস্থায় আছে (অর্থাৎ: কম ক্লান্ত হয়)। (মুসলিম,১১৬১ পৃ:, হাদিস: ২০৯৬) * জুতা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami