Share this link via
Personality Websites!
473158
9228
তাহলে নবী, ওলীদের থেকে কেন সাহায্য চাইবো?
অনেক লোক এটা প্রশ্ন করে যে, ঠিক আছে মেনে নিলাম আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ الله ِعَلَیْہِمْ সাহায্যকারী কিন্তু যখন আল্লাহ পাক স্বয়ং আমাদের কথা শোনেন, আমাদের সাহায্যও করেন,তাহলে আমরা বান্দার কাছ থেকে কেনো সাহায্য চাইবো? শুধুমাত্র আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাইবো।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বিশুদ্ধ আকীদার লোকেরাও এই শয়তানী কুমন্ত্রণার স্বীকার হয়ে যায়। এর জবাব কী? আসুন! একটি হাদিসে পাক শুনি, হাদিসে হাসান অর্থাৎ: সনদের দিক দিয়ে এই হাদিসে কালাম নেই, অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটি উল্লেখ করেছেন এবং বড় বড় ওলামা ও মুহাদ্দিসগণ স্বয়ং এই হাদিসটি পরীক্ষা করেছেন, এই হাদিস শরীফটা কী? শুনুন!
বদরী সাহাবী হযরত উতবা বিন গাযওয়ান رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যখন তোমাদের মধ্যে কারো কোন জিনিস হারিয়ে যায়, আর সেটা যদি হয় বিরান জায়গায় যেখানে কোন সাহায্যকারী নেই, এমন পরিস্থিতিতে যদি সে সাহায্য চায় তবে যেন এইভাবে বলে: يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي، يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي হে আল্লাহর বান্দারা! আমাকে সাহায্য করো! হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো। (মুজামু কবীর, ৭ম খন্ড, পৃ:৪৮, হাদিস: ১৩৭৩৭)
এখন দেখুন! এই শিক্ষা কে দিচ্ছেন? আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। দুনিয়ার ওই ব্যক্তি যিনি সবচেয়ে বড় তাওহীদ মান্যকারী। ওই নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি আল্লাহ পাকের পরিচিতি সবচেয়ে বেশি জানেন। ওই নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি সবচেয়ে বেশি তাওহীদের চর্চাকারী। ওই পথপ্রদর্শক নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে, যদি তোমরা এমন জায়গায় হও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami