Share this link via
Personality Websites!
473157
9228
দরজা থেকে পাওয়া যায়। কখনো দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবার থেকে পাওয়া যায়। কখনো খাজা আজমীর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবার থেকে নসীব হয়। সুতরাং এটা একেবারে সঠিক যে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু এর পাশাপাশি ইয়া রাসূলাল্লাহ আল মদদ বলা, ইয়া গাউস আল মদদ বলা একেবারে সঠিক কারণ আল্লাহ পাকের রাসূল যে সাহায্য করবেন, গাউছে পাক যে সাহায্য করবেন, সেটাও প্রকৃত পক্ষে আল্লাহ পাকেরই সাহায্য, আল্লাহ পাক ইরশাদ করেন:
فَاِنَّ حَسْبَكَ اللّٰهُؕ-هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَ بِالْمُؤْمِنِیْنَۙ(۶۲)
(পারা ১০, সূরা আনফাল, আয়াত ৬২)
কানযুল ঈমানের অনুবাদ: তবে নিঃসন্দেহে আল্লাহই আপনার জন্য যথেষ্ট, তিনি ওই সত্তা, যিনি আপনাকে শক্তি প্রদান করেছেন স্বীয় সাহায্য এবং মুমিনদের জন্য।
প্রতীয়মান হলো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কিভাবে যথেষ্ট? এইভাবে যে, কখনো তিনি স্বয়ং তাঁর নিজের সাহায্য দান করেন, অদৃশ্য থেকে আমাদের জন্য উপকরণ তৈরী করে দেন এবং কখনো এইভাবে যথেষ্ট হয়ে যান যে, কোন নেককার মুমিনকে আমাদের সাহায্যকারী বানিয়ে দেন। সুতরাং আল্লাহ পাক অদৃশ্য থেকে আমাদের জন্য উপকরণ তৈরী করে দেন। তখনো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং যদি আল্লাহ পাক গাউস ও খাজাকে, দাতা হুযুর এবং আ-লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ প্রমুখ ওলীদের আমাদের সাহায্যকারী বানান, তখনো আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। আমাদের তো রবের সাহায্য দরকার, সেটা চাই অদৃশ্য থেকে হোক বা নবী - ওলীদের মাধ্যমে হোক, সর্বাবস্থায় গ্রহণীয় ।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami