Share this link via
Personality Websites!
473156
9228
وَ مَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ۠(۶۴)
(পারা ১০, সূরা আনফাল, আয়াত ৬৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং যত সংখ্যক মুসলমান আপনার অনুসারী হয়েছে।
হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আপনার জন্য আপনার দয়ালু প্রতিপালকই যথেষ্ট, পাশাপাশি যারা আপনার সাহাবা রয়েছেন, আপনার কালেমা পড়ুয়া সত্যিকার মুসলমান, এরাও আপনার জন্য যথেষ্ট।
জানা গেল! আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, অবশ্যই যথেষ্ট কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা কখনোই নয় যে, আল্লাহ পাকের বান্দাদের থেকে সাহায্য চাওয়া, নবী ও ওলীদের থেকে সাহায্য চাওয়া শিরক। না,,,না,,,নিশ্চয় আল্লাহই যথেষ্ট, নিশ্চয় আল্লাহ পাকই সাহায্যকারী কিন্তু তিনি তাঁর সাহায্য বিভিন্নভাবে করে থাকেন। আমি একটি উদাহরণের মাধ্যমে বলছি। রিযিকদাতা কে? আল্লাহ পাক। তিনিই সবাইকে রিযিক দান করেন কিন্তু আমরা আল্লাহ পাকের সেই রিযিককে হাসিল করার জন্য কী করে থাকি? দোকান খুলি, ব্যবসা করি, পরিশ্রম করি, কেন? রিযিকদাতা তো আল্লাহ পাক, অতঃপর আমরা দোকানে কেন যায়? নিশ্চয় সামান্য জ্ঞান রাখা একজন মুসলমানও এটাই বলবে যে, রিযিকদাতা আল্লাহ পাক। তিনি রিযিক দান করার ধরন বিভিন্ন রকমের রেখেছেন, কেউ দোকানের মাধ্যমে রিযিক পায়, কেউ পরিশ্রমের মাধ্যমে পায়, কারো রিযিক চাকরির মাধ্যমে রাখা হয়েছে।
ঠিক এইভাবে আমাদের জন্য আল্লাহ পাকের রহমত যথেষ্ট, আল্লাহ পাকের সাহায্য যথেষ্ট কিন্তু এই সাহায্য কখনো কাবা থেকে পাওয়া যায়, কখনো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে পাওয়া যায়। কখনো গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami