Share this link via
Personality Websites!
473155
9228
কানযুল ঈমানের অনুবাদ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত অন্য কারো মাবুদ নেই। আমি তাঁরই উপর ভরসা করেছি এবং তিনিই মহান আরশের অধিপতি ।
নবী, ওলীদের থেকে সাহায্য চাওয়া কেমন?
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ এক ব্যাখ্যা শুনে নিন। حَسْبُنَا الله এর অর্থ হলো: আমরা আল্লাহ পাকের উপর ভরসা করি। حَسْبُنَا الله এর অর্থ হলো: যেহেতু আল্লাহ আমার সাথে আছেন, সুতরাং আমি কোন বিপদকে ভয় করি না। حَسْبُنَا الله এর অর্থ হলো: যেহেতু আল্লাহ আমার সাথে আছেন, আমি রাস্তার কোন প্রতিবন্ধকতাকে ভয় করি না। حَسْبُنَا الله এর অর্থ হলো: যেহেতু আল্লাহ আমার সাথে আছেন, সুতরাং আমার ভরসা অনেক উঁচু, তাই আমি খুবই সাহসী, সুতরাং আমার কোন ক্ষতি নেই, আমার কোন ভয় নেই।
কিন্তু حَسْبُنَا الله এর অর্থ এটা নয় যে, আমার জন্য আল্লাহ যথেষ্ট, সুতরাং আমি নবী ও ওলীদের থেকে অমুখাপেক্ষী। حَسْبُنَا الله এর অর্থ এটা নয় যে, ইয়া রাসূলাল্লাহ বলাটা শিরক হয়ে গেল। حَسْبُنَا الله এর অর্থ এটা নয় যে, ইয়া গাউস বলাটা শিরক হয়ে গেল। না, না, এর অর্থ এটা কখনোই নয়, আসুন! আমি আপনাদের একটি আয়াতে কারীমা শুনাচ্ছি, আল্লাহ পাক ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ
(পারা ১০, সূরা আনফাল, আয়াত ৬৪)
কানযুল ঈমানের অনুবাদ: হে অদৃশ্যের সংবাদদাতা (নবী)। আল্লাহ আপনার জন্য যথেষ্ট ।
আপনার জন্য আল্লাহই যথেষ্ট। এখান থেকে এখন বিষয় বুঝতে হবে, শুধুমাত্র আল্লাহই যথেষ্ট? নাকি সাথে আরো কিছু আছে? ইরশাদ করেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami