Share this link via
Personality Websites!
473154
9228
চিকিৎসা করানো) অধিক ভালো হয়ে থাকে। কারণ আরোগ্য দানকারী সত্তা হলেন আল্লাহ পাক এবং তাঁর নামের মধ্যে আরোগ্য রয়েছে। এছাড়া শরীয়তের গন্ডির মধ্যে থেকে মেডিকেল ইত্যাদির মাধ্যমেও চিকিৎসা করে নেওয়া উচিত।
আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন
হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, তিনি বলেন: যে বান্দা সকাল সন্ধ্যা সাতবার করে এই ওয়াযিফা পড়ে নেয়: حَسْبِيَ اللهُ لَا اِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের সকল বিপদ আপদের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। (আমালুল আউমি ওয়াল লাইলাহ লি ইবনে সুন্নী, পৃ:৬৩, হাদিস:৭১)
শাজারায়ে কাদেরীয়া আত্তারীয়ার একটি অযিফা
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু চিন্তা করুন! আমাদের জন্য এটা কতই না সুন্দর অযিফা। কোন বিপদ হোক, কোন পেরেশানী হোক, কোন মুসিবত এসে যাক, কর্জ হোক, কাজ - কর্ম বন্ধ হয়ে যাক, চাকরি চলে যাক, অসুস্থতা এসে যাক, মোটকথা যে কোন বিপদই এসে যাক, এখন এই মুসিবত কালো বিড়ালের উপর, কোনো বেচারা অন্ধের উপর, তারকার উপর পতিত করবেন না, অর্থাৎ: কুসংস্কার গ্রহণ করবেন না, حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل অযিফা পড়ুন اِنْ شَآءَ الله বিপদ দূরীভূত হয়ে যাবে। শাজারায়ে আলীয়া কাদেরীয়া আত্তারীয়ায় রয়েছে: প্রত্যেক দিন ফজরের নামাযের পর সূর্য উদিত হওয়ার পূর্বে এবং মাগরিবের নামাযের পর দশবার করে এই দোয়া পাঠকারীর সকল জায়িয কাজ সমাধান হয়ে যাবে এবং শত্রুও পরাজিত হবে। (শাজারায়ে কাদেরীয়া রযবীয়া যিয়ায়িয়া আত্তারীয়া, পৃ:২৭)
حَسْبِیَ اللّٰهُ ﱙ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ-عَلَیْهِ تَوَكَّلْتُ وَ هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ۠(۱۲۹)
(পারা ১১, সূরা তাওবা, আয়াত ১২৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami