Share this link via
Personality Websites!
473153
9228
বর্ণিত রয়েছে যে, লোকেরা যখন এক অসুস্থ বৃদ্ধ লোককে চিকিৎসা করতে বলল, তখন সে চিকিৎসা করতে অস্বীকৃতি জানালো, বলতে লাগল ধৈর্যধারণকারীদের জন্য চিকিৎসার চেয়েও শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন। লোকেরা জিজ্ঞাসা করল, আল্লাহ পাক আপনার উপর দয়া করুক, চিকিৎসা চেয়ে শ্রেষ্ঠ সমাধান কী? বৃদ্ধ লোকটি ২৩ পারা, সূরা যুমার এর ১০ নং আয়াত তিলাওয়াত করলেন:
اِنَّمَا یُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَیْرِ حِسَابٍ(۱۰)
(পারা ২৩, সূরা যুমার, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: ধৈর্য ধারণকারীদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে অগণিতভাবে।
এরপর বলতে লাগলেন: আমি কোন জিনিসকে ধৈর্যের সমান মনে করি না এবং চিকিৎসা করা থেকে অস্বীকৃতি জানিয়েছি, এরপর যখনই তার ব্যথার তীব্রতা অনুভব হতো সে حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل পড়ে নিতো, এর বরকতে তার ব্যথা চলে যেত।
(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ৪র্থ খন্ড , পৃ:৫১, সংখ্যা: ১৩২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয় পরিষ্কার করে দিই, আল্লাহ না করুক কোন রোগীর অসুস্থতা এসে যায় তবে তার উচিত চিকিৎসা করানো, কারণ চিকিৎসা করানো সুন্নাত দ্বারা প্রমাণিত। অবশ্য ওই সকল নেককার লোকেরা যারা তাওয়াক্কুলের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন তারা কখনো কখনো আল্লাহ পাকের উপর ভরসা করে চিকিৎসা করান না, এটা তাঁদের জন্য শুদ্ধ। আমাদের উচিত অবশ্যই যেন চিকিৎসা করি, হ্যাঁ, রুহানী চিকিৎসা (অর্থাৎ: কুরআনী আয়াত এবং কুরআন ও হাদিসে বর্ণিত ওয়াযিফা, তাবীয ইত্যাদির মাধ্যমে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami