Share this link via
Personality Websites!
473152
9228
গেলাম, এরপর আমি এটা পড়া শুরু করে দিলাম: حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل যতই আমি পড়তে লাগলাম, ততই ওই কালো আকৃতির লোকটি মাটিতে ঢুকে যেতে লাগল, অতঃপর এই বরকতময় অযিফার বরকতে ওই কালো আকৃতির লোকটি মাটিতে সম্পূর্ণ ঢুকে গেলো আর আমি তার থেকে মুক্তি পেয়ে গেলাম।
(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃ:১৫২, সংখ্যা: ৩২)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! حَسْبُنَا الله সর্বশ্রেষ্ঠ অযিফা। এর বরকতে বড় বড় বিপদ - আপদ দূর হয়ে যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل নবীদের অযিফা। আল্লাহ পাকের প্রিয় নবীদের এই রীতিনীতি ছিল যে, যখন তাঁদের কোন বিপদ আসতো, কোন পেরেশানী আসতো তখন কুসংস্কার মনে করতেন না বরং আল্লাহ পাকের দিকে মনোনিবেশ হতেন, তাঁর উপর ভরসা করতেন। অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل পড়তে থাকতেন। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত, রাসূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আগুনের দিন (যেই দিন নমরুদ ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর জন্য আগুন জ্বালিয়েছিল) ওইদিন যখন হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام কে আগুনের সামনে আনা হলো তখন তিনি আগুন দেখে পড়লেন: حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কার্যসম্পাদনকারী)। (হিলইয়াতুল আউলিয়া, ১ম খন্ড, পৃ:৫১, সংখ্যা: ৩৪)
হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ পাকের রহমতের উপর ভরসা এবং এই অযিফারই বরকত ছিল যে, তিনি এত বড় আগুন যেটা মাইল পর্যন্ত বিস্তৃত ছিল, হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর জন্য ফুলের বাগান হয়ে গেল।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami