Share this link via
Personality Websites!
473151
9228
উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। (আল হাভী লিল ফতোওয়া, পৃ:৪৪২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রত্যেক বিপদ আপদ থেকে মুক্তির অযিফা
প্রিয় ইসলামী ভাইয়েরা! حَسْبُنَا الله অনেক বড় শ্রেষ্ঠ অযিফা। যেকোন বিপদ হোক, যেকোন পেরেশানী হোক, দরিদ্রতা দেখা দিল, কাজ আটকে গেল, ঘরে অশান্তি, দোকানে পেরেশানী, অফিসে পেরেশানী, কোন রোগ হয়ে গেল, কর্জ হয়ে গেল, যত ধরনেরই বিপদ হোক না কেন, অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل এর অযিফা আদায় করুন। আল্লাহ পাক প্রত্যেক বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। হাদিসে পাকে রয়েছে: যখন তোমাদের কোন বিপদ আসে, পেরেশানী আসে বড় মসিবত এসে যায় حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل পড়ে নাও। (আল জামেউস সগীর, পৃ:৬১, হাদিস: ৮৯৭)
আল্লামা জালাল উদ্দীন সূয়ুতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদিসে পাক উল্লেখ করেছেন, রাসূলে পাক ইরশাদ করেন: حَسْبِیَ اللهُ و َ نِعْمَ الْوَکِیْل اَمَان لِکُلِّ خَائِفٍ অর্থাৎ: حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل পড়াটা প্রত্যেক ভীত সন্ত্রস্ত কে নিরাপত্তা দেয়। (আল জামেউস সগীর, পৃ:২২৬, হাদিস: ৩৭১৫)
হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ওই বান্দাকে নিয়ে আমি খুব অবাক হই, যে কাউকে ভয় পায় আর সে حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل কেন পড়ে না।
(দো; খযানে, পৃ:৭)
হযরত আবু বকর আজালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি বাগানে ছিলাম, হঠাৎ আমি এক ভয়ানক কালো আকৃতির লোক দেখলাম (সম্ভবত কোন জ্বিন ছিল), প্রথমে তো আমি ভয় পেয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami