Share this link via
Personality Websites!
473150
9228
বিপদ - আপদ থেকে সহজে পার পেয়ে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন:
وَ مَنْ یَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗؕ-
(পারা ২৮, সূরা তালাক, আয়াত ৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং যে আল্লাহর উপর ভরসা করে, তবে তিনিই তার জন্য যথেষ্ট।
سُبْحٰنَ الله! জানা গেলো, যতই বিপদ হোক, যে কোন মুসিবত আসুক, সফলতার রাস্তায় যে কোন বাধা আসুক না কেনো, যে সৌভাগ্যবান আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক তাঁর রহমত দ্বারা তার জন্য যথেষ্ট হয়ে যান।
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার আমি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে বাহিরে বের হলাম, আমরা দেখলাম, একটি অন্ধ পাখি, সে কিছুই দেখতে পায় না আর সে গাছে তার নিজের ঠোঁট মারছে, সকলের ভাষা বুঝতে পারা নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, হে আনাস! তুমি কি জানো এই পাখিটি কী বলছে? আমি বললাম: আল্লাহ পাক এবং তাঁর রাসূল (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) ভালো জানেন। ইরশাদ করলেন: সে বলছে: হে আল্লাহ! তুমি ইনসাফকারী, তুমিই আমার চোখের আলো দূর করেছো, আমার ক্ষুধা লেগেছে।
বললেন: এখনো এই কথা চলছিল, একটি ফড়িং আসল আর ওই পাখির মুখে ঢুকে গেল। এবার ওই পাখি দ্বিতীয়বার গাছে ঠোঁট মারতে লাগল, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, হে আনাস! তুমি কি জানো এবার সে কী বলছে? আমি আরজ করলাম: না, ইরশাদ করলেন: مَنْ تَوَکَّلَ عَلَی اللهِ کَفَاہُ যে আল্লাহ পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami