Share this link via
Personality Websites!
473149
9228
জানা গেলো, যখন আমরা কোন কাজের ইচ্ছা পোষণ করব তখন আল্লাহ পাকের উপর ভরসা রাখবো, আল্লাহ পাকের রহমতের উপর সম্পূর্ণ ভরসা থাকবে যে, আমি পরিশ্রম করবো তো আল্লাহ পাক তাঁর দয়ায় আমাকে অবশ্যই সফলতা দান করবেন। এই তারকারাজির চাল আমার কোন ক্ষতিই করতে পারবে না কারণ حَسْبُنَا الله আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কালো বিড়াল রাস্তা পার হলে, এরপরেও আমার কাজে বাধা দিতে পারবে না কারণ حَسْبُنَا الله আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোর্তিবিদদের (Astrologers) কথা আমার ভবিষ্যত (Future) এর ফয়সালা করতে পারবে না, حَسْبُنَا الله আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, সফরের মাস হোক বা অন্য কোন, মঙ্গলবার হোক বা শনিবার, আমার সফলতার পেছনে এই ধরনের কোন কুসংস্কার বাধা হতে পারে না, কেন? কারণ আমার বিশ্বাস حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَکِیْل আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কার্যসম্পাদনকারী।
যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট
প্রিয় ইসলামী ভাইয়েরা! حَسْبُنَا الله এর প্রকৃত উদ্দেশ্য হলো, যে কোন কাজে সফলতার বিপরীত যত শক্তি আছে অর্থাৎ: আমাদের সফলতার রাস্তায় যতই প্রতিবন্ধকতা আসুক না কেনো বান্দা সেগুলোর পরওয়া করবে না এবং অন্তর থেকে দৃঢ় বিশ্বাস করবে যে, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যেখানে ওই দয়ালু মালিক আমার সাহায্যকারী, যদি তাঁর সাহায্য আমার সাথে থাকে তবে দুনিয়ার কোন প্রতিবন্ধকতা আমার সফলতার পেছনে বাধা হতে পারবে না। আল্লাহ পাকের উপর সত্যিকার এবং দৃঢ় ভরসা ওই মহান সম্পদ, যার মাধ্যমে আমরা শক্তি পায়, যার মাধ্যমে আমরা সাহস পায়, ভরসাও পায় এবং এর বরকতে বান্দা প্রত্যেক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami