Share this link via
Personality Websites!
472844
9213
دَعَا اِلَی اللهِ فَالْمُسْتَمْسِکُوْنَ بِہٖ مُسْتَمْسِکُوْنَ بِحَبْلٍ غَیْرِ مُنْفَصِمِ
(দেওয়ানে বুসীরী, পৃষ্ঠা: ১৬৭)
অনুবাদ: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন; তো যেসব লোক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমতের আঁচল আঁকড়ে ধরেছে, তারা এমন এক মজবুত রশি ধরেছে, যা কখনো ছিঁড়বে না।
এখন এই দৃষ্টিকোণ থেকে আয়াতে করীমার অর্থ দাঁড়াবে যে, হে মুমিনগণ...!! প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহের আঁচল মজবুতভাবে আঁকড়ে ধরো! নিজেদের লড়াই-ঝগড়া সব ত্যাগ করো! ইশকে মুস্তফা বুকে সাজিয়ে সবাই নিজেদের মধ্যে এক হয়ে যাও!
পারস্পরিক ভালবাসা অমূল্য নেয়ামত
পারা: ১০, সূরা: আনফাল এর ৬৩ নং আয়াত ইরশাদ হচ্ছে:
وَ اَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْؕ-لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَ لٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْؕ-
(পারা ১০, সূরা আনফাল, আয়াত ৬৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তাদের হৃদয়ের মধ্যে ভালবাসা সৃষ্টি করেছেন। যদিও তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাদের অন্তরসমূহের মধ্যে ভালবাসা স্থাপন করতে পারতেনা কিন্তু আল্লাহ তাদের অন্তরসমূহকে ভালবাসা দ্বারা মিলিয়ে দিয়েছেন।
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে করীমার আলোকে বলেন: আরবের পারস্পরিক শত্রুতা এবং পাষাণ হৃদয়ের অবস্থা এমন ছিল যে, তারা গোত্র ও বংশে বিভক্ত ছিল। যদি এক গোত্রের লোক অন্য গোত্রের বাচ্চাকে একটি থাপ্পড় মারত তবে উভয় গোত্র তীর ও তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে পড়ত এবং অত্যন্ত রক্তক্ষয় যুদ্ধ হতো যা শতাব্দী ধরে চলত। মদীনার আনসার (অর্থাৎ) আউস এবং খাযরাজের মধ্যে ১২০ বছর কঠিন যুদ্ধ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami