Share this link via
Personality Websites!
472843
9213
অপরকে জড়িয়ে ধরল এবং ভালবাসার সাথে নিজ নিজ বাড়িতে ফিরে এল। এই সময়ে এই আয়াতে করীমা অবতীর্ণ হলো এবং নির্দেশ হলো: (আসবাবুন নুযূল, পৃষ্ঠা: ৯৩)
وَ اعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّ لَا تَفَرَّقُوْا۪-
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১০৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে। আর পরস্পর বিচ্ছিন্ন হয়োনা।
আল্লামা কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে আল্লাহ পাক নিজেদের মধ্যে ভালবাসা রাখার নির্দেশ দিয়েছেন এবং অনৈক্য (অর্থাৎ নিজেদের মধ্যে ফাটল ধরা বা দলে দলে বিভক্ত হওয়া) থেকে নিষেধ করেছেন। কারণ নিজেদের মধ্যে মতভেদ হলো ধ্বংস আর নিজেদের মধ্যে ভালবাসা ও সম্প্রীতি হলো মুক্তি। আয়াতের একটি অর্থ বর্ণনা করে আল্লামা কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: উদ্দেশ্য হলো; হে মানুষ! নিজ নিজ আকাঙ্ক্ষা এবং বিভিন্ন স্বার্থের পেছনে চলে মতভেদে লিপ্ত হয়ো না বরং দ্বীনে ভাই ভাই হয়ে যাও।
(তাফসীরে কুরতুবী, পারা: ৪, সূরা: আলে ইমরান, ১০৩ নং আয়াতের পাদটীকা ২/১০৪)
আমাদের নবী আল্লাহ পাকের পাঠানো মজবুত রশি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা সূরা আলে ইমরানের ১০৩ নং আয়াতের কিছু অংশ শুনলাম; এতে নির্দেশ দেওয়া হয়েছে যে, আল্লাহ পাকের রজ্জু তথা রশিকে মজবুতভাবে ধরে রাখো...!!
এই আল্লাহ পাকের রশি কী? এ সম্পর্কে একটি উক্তি হলো যে, এর দ্বারা আমাদের প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উদ্দেশ্য। অর্থাৎ তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمই হলেন সেই মজবুত রশি, যা ধরে এক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম শরফুদ্দীন বুসীরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান বর্ণনা করে বলেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami