Share this link via
Personality Websites!
472842
9213
বীর লড়াই করে করে মারা গেল। এভাবে নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এই দুই গোত্র চরম দুর্বল হয়ে গেল।
ইসলাম কবুল করার পর নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শিক্ষা ও প্রশিক্ষণের বদৌলতে আউস ও খাযরাজের সমস্ত পুরনো মতভেদ শেষ হয়ে গেল এবং এই দুই গোত্র নিজেদের মধ্যে ভালবাসা ও মমতার সাথে থাকতে শুরু করল। এই লোকেরা ইসলাম এবং মুসলমানদের অঢেল সাহায্য ও সহায়তা (Support) করেছে, এজন্য রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই ভাগ্যবানদের ‘আনসার’ উপাধি দান করেছেন। (সীরাতে মুস্তফা, পৃষ্ঠা: ১৪৯-১৫০) আনসার মানে হলো; সাহায্যকারী।
একবার আউস ও খাযরাজের কিছু লোক মিলেমিশে বসে ভালবাসা ভরা কথা বলছিল এমন সময় সেখান দিয়ে একজন অমুসলিম গেল। সে যখন দেখল যে, ইসলাম আউস ও খাযরাজের মধ্যবর্তী মতভেদ দূর করে তাদের ভালবাসা ও একনিষ্ঠতার রঙে রাঙিয়ে দিয়েছে, তা দেখে সে হিংসায় লিপ্ত হলো এবং সে একজন অমুসলিম যুবককে ঐ কবিতাগুলো মুখস্থ করালো যা বুয়াস যুদ্ধ সম্পর্কে আউস ও খাযরাজের কবিরা বলেছিল। তারপর তাকে বলল যে, আউস ও খাযরাজের মজলিসে গিয়ে বসে তাদের এই কবিতাগুলো শোনাও! যখন তারা এই কবিতাগুলো শুনল তখন আউস ও খাযরাজের আবেগ আবারও উথলে উঠল, এমনকি সবাই অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যখন রাসূলে করীম, রউফ ও রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা জানতে পারলেন তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্রুত তাশরীফ আনলেন, উভয় গোত্রকে থামালেন এবং ইরশাদ করেন: আমি তোমাদের মধ্যে উপস্থিত আছি আর তোমরা জাহেলিয়াতের যুদ্ধ লড়তে যাচ্ছ? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নসীহত শুনে তারা উভয়েই বুঝতে পারল যে, এটি শয়তানী চাল এবং অমুসলিমদের ষড়যন্ত ছিল। অতএব উভয় গোত্র তাওবা করল এবং একে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami