Share this link via
Personality Websites!
472841
9213
হয়ে বসে পড়ত)। তখন আল্লাহ পাকের প্রিয় রাসূল, রাসূলে মকবুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয়ই তোমাদের এই গিরিপথ ও উপত্যকায় আলাদা আলাদা থাকা শয়তানের পক্ষ থেকে। এরপর মানুষ যখনই কোনো জায়গায় অবস্থান করত, তখন এক জায়গায় মিলেমিশে থাকত। (আবু দাউদ, পৃষ্ঠা: ৪১৮, হাদীস: ২৬২৮)
প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: (আলাদা আলাদা থাকা শয়তানের পক্ষ থেকে, কারণ) তোমাদের এভাবে বিচ্ছিন্ন হওয়ার ফলে শয়তান সুযোগ পায় যে, কাফেরদের দিয়ে তোমাদের উপর আক্রমণ করিয়ে দেবে। কারণ তারা বুঝবে যে, এই লোকগুলো আলাদা আলাদা আছে, তাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ো, তারা একে অপরকে সাহায্য করতে পারবে না। এভাবে আলাদা আলাদা অবস্থান করা বিপদজনক। মুফতী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: যেমন শারীরিক দূরত্ব বিপদজনক, তেমনি অন্তরের দূরত্বও শয়তানী প্রভাবে হয় এবং অত্যন্ত ভয়াবহ। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুসলমানদের শুধু শরীরগুলোকে একত্রিত করেননি বরং তাদের অন্তরকেও এক করে দিয়েছেন। মুসলমানরা এক প্রাণ এবং এক জান। আল্লাহ পাক মুসলমানদের মধ্যে শৃঙ্খলা এবং ঐক্য নসীব করুন। (মিরাতুল মানাজিহ, ৫/৪৯৪)
ইসলাম এবং ঘৃণা দূরীকরণ কার্যক্রম
মদীনা মুনাওয়ারায় আরবের ২টি গোত্র থাকত, একটির নাম আউস, অন্যটির নাম খাযরাজ। আউস ও খাযরাজ আগে তো খুব ঐক্য ও সংহতির সাথে মিলেমিশে থাকত কিন্তু পরে এই দুই গোত্রের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। এমনকি শেষ লড়াই যা ‘জঙ্গে বুয়াস’ নামে পরিচিত; এই যুদ্ধ এতটাই ভয়াবহ এবং রক্তক্ষয়ী ছিল যে, এতে আউস ও খাযরাজের প্রায় সমস্ত নামকরা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami