Share this link via
Personality Websites!
472839
9213
অতএব বাড়ির লোকদের চুপ করালাম, নিজের চোখের পানি মুছে তোমার সাথে দেখা করলাম এবং পানি পান করিয়ে বিদায় দিলাম। ঐ সময় দুঃখের যে পাহাড় আমার উপর ভেঙে পড়েছিল, এমন অবস্থায় এইটুকুই করতে পারতাম, আমাকে ক্ষমা করে দাও! এই কথা যখন শুনল তখন বন্ধুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে যে আগে সামনের জনকে ভুল বুঝছিল, এখন সে অনুভব করল যে, আসলে ভুল তো আমার ছিল।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনটি হয়; সামনের জন আমাদের সালামের উত্তর দেয়নি, অবহেলার সাথে কথা বলেছে, পানি পর্যন্ত পান করায়নি, এমন কথাগুলোকে আমরা নিজেদের অন্তরে লালন করতে থাকি, কুধারণার আগুনে জ্বলতে থাকি, এর দ্বারা শুধু ঘৃণাই বৃদ্ধি পায়। সামনের জনের সাথে দেখা করে কথা বলুন, নিজের ভুল ধারণা বা অভিযোগ তার সাথে শেয়ার করে নিন, যদি তার ভুল হয় তবে সে মেনে নেবে, আপনার ভুল ধারণা হলে তা দূর করে দেবে। এভাবে সম্পর্ক, আত্মীয়তা, নিজেদের ভালোবাসা, প্রেম এবং ভ্রাতৃত্ব অক্ষত থেকে যাবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আফসোসের বিষয় যে, আমাদের সমাজে অনৈক্য, ঝগড়া-বিবাদ ইত্যাদি বেড়েই চলেছে, ঘরে ঘরে ঝগড়া, ভাই ভাইয়ের কলার ধরতে প্রস্তুত।
* অনেক মানুষকে বলতে শোনা যায়: মিয়াঁ এই দুনিয়ায় ভাল হয়ে থাকা তো সম্ভবই নয়, আমরা তো ভালর সাথে ভাল আর বদমাশের সাথে বদমাশ! * এই কথা শুধু বলেই না, করেও দেখানো হয় * সামান্য বিষয় নিয়ে প্রথমে মুখ খারাপ করা, তারপর হাতাহাতি, এরপর ছুরি চালানো বরং গুলি পর্যন্ত চলে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami