Share this link via
Personality Websites!
472838
9213
নিজের প্রস্তুতি নিয়ে, সফরের সরঞ্জাম ইত্যাদি নিয়ে দ্বিতীয় বন্ধুর বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে বেল (Bell) বাজাল, বন্ধু বাইরে এল; একদম শোকার্ত, মলিন চেহারা, একদম রুক্ষ সুর, না ভালোভাবে দেখা করল, না উষ্ণ ভঙ্গিতে অভ্যর্থনা জানাল, শুধু এভাবেই বসার ঘরে বসাল, পানি পান করাল, না কোনো কথা বলল, না খুশি প্রকাশ করল, কিছুই না। এই বন্ধু যে প্রস্তুতি নিয়ে এসেছিল, তার খুব খারাপ লাগল। সে বন্ধুর ভঙ্গি দেখে কুধারণা পোষণ করল এবং বলল: আমি যাই। সে এতেও কোনো প্রতিক্রিয়া (Response) দেখাল না, শেষ পর্যন্ত সেই বন্ধুটি মন খারাপ করে চলে গেল। এখন সে রাগে ছিল, সে বন্ধুকে বেওয়াফা, বদমেজাজী, অনৈতিক এবং না জানি কী কী মনে করে নিল। তার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, সম্পর্ক ছিন্ন করে নিল এবং একদম তার থেকে দূরে সরে গেল,দীর্ঘ সময়ের (Long time) পর তাদের দুজনের মধ্যে দেখা হলে সে মুখ ফিরিয়ে নিল, সালাম করাও পছন্দ করল না। দ্বিতীয় বন্ধু বলল: একবার আমার কথা শুনে নাও! তারপর যা ইচ্ছে তাই করো। বলল: ঠিক আছে! বলো কী বলবে। এখন প্রথম বন্ধু নিজের দুঃখ শোনাল, বলল: আমার কোনো সন্তান ছিল না, দীর্ঘ দিন পর আল্লাহ পাক একটি চাঁদের মতো ছেলে দান করেছিলেন, ঘরে খুশি আর খুশি ছিল। তারপর তাকদীরের লিখন এমন হলো যে, আমার সেই একমাত্র ছেলেটি যা অনেক দোয়ার পর পেয়েছিলাম, সে মারা গেল। যে সময় তুমি আমার বাড়িতে এসেছিলে, তার কিছুক্ষণ আগেই ছেলের ইন্তেকাল হয়েছিল, বাড়িতে কান্নাকাটি চলছিল, সবাই শোকে কাতর ছিল। যখন তুমি আসলে তখন বুঝে উঠতে পারছিলাম না কী করব, তারপর ভাবলাম; তার ছুটি নষ্ট না করি,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami