Share this link via
Personality Websites!
472860
9213
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “ঘরে প্রবেশ করার সময়ের দোয়া” মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَللّٰھُمَّ اِنِّیْ اَسْئَلُکَ خَیْرَالْمَوْلَجِ وَ خَیْرَالْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَی اللهِ رَبِّنَا تَوَکَّلْنَا
অনুবাদ: হে আল্লাহ পাক আমি আপনার কাছে প্রবেশ করার এবং বের হওয়ার স্থানগুলোর কল্যাণ প্রার্থনা করছি, আল্লাহ পাকের নামে আমরা ভেতরে আসলাম এবং আল্লাহ পাকের নামে বাইরে বের হলাম এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহ পাকের উপর ভরসা করলাম। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা: ২০৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami