Share this link via
Personality Websites!
472859
9213
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৬ জুলাই ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
মুসাফাহা ও মুয়ানাকার অবশিষ্ট আদব
মুসাফাহা করার (অর্থাৎ হাত মেলানোর) সময় সুন্নাত হলো হাতে রুমাল ইত্যাদি যেন আড়াল না থাকা এবং তালুর সাথে তালু মিলানো; প্রত্যেকে নিজের ডান হাত অন্যের ডান হাতের সাথে এমনভাবে মিলাবে যেন প্রত্যেকের ডান হাত অন্যজনের উভয় হাতের মাঝখানে থাকে। (বাহারে শরীয়ত, ৩/৪৭১) * মুসাফাহা করার সময় একে অপরের বৃদ্ধাঙ্গুলিতে সামান্য চাপ দিতে হবে। (বাহারে শরীয়ত) হিকমত: বৃদ্ধাঙ্গুলিতে একটি রগ আছে যা ধরার দ্বারা ভালবাসা সৃষ্টি হয়। (বাহারে শরীয়ত, ৩/৪৭১) * কিছু মানুষ মুসাফাহা করার পর নিজের হাত নিজেই চুম্বন করে; এটি মাকরূহ। (বাহারে শরীয়ত, ৩/৪৭২) * মুয়ানাকা (অর্থাৎ কোলাকুলি করা) সুন্নাত। (ফাতাওয়ায়ে রযবীয়া, ৮/৬১৪) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত জাফর বিন আবি তালিব رَضِیَ اللهُ عَنْہُ কে অভ্যর্থনা জানালেন এবং তাঁর সাথে মুয়ানাকা করলেন আর উভয় চোখের মাঝখানে চুম্বন করলেন। (আবু দাউদ, ৪/৪৫৫, হাদীস: ৫২২০) * দুই ঈদের নামাযের পর মুসলমানদের সাথে মুয়ানাকার রেওয়াজ আছে এবং এটিও আনন্দ প্রকাশের একটি পদ্ধতি। এই মুয়ানাকাও জায়িয, যতক্ষণ তা ফিতনার কারণ না হয়, যেমন কোনো সুদর্শন বালকের সাথে মুয়ানাকা করা, কারণ এটি ফিতনার স্থান। (বাহারে শরীয়ত, ৩/৪৭১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami