Share this link via
Personality Websites!
472853
9213
আমাদেরও উচিত যে, আমরা আমাদের আক্বা ও মওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণে এই গুণগুলো গ্রহণ করে নেয়া। অন্যদের কষ্ট থেকে বাঁচানোর প্রতিটি সম্ভাব্য চেষ্টা করা, অন্যদের জন্য সহজতা সৃষ্টি করা, প্রত্যেকের কল্যাণ কামনা করা, কল্যাণকামী হওয়া; কোনো গরীব হলে তাকে সাহায্য করা, অসুস্থের সেবা করা, জানাযায় অংশগ্রহণ করা, নিজের মুসলমান ভাইদের আর্থিক ও শারীরিক সহযোগীতা করা এবং নিজের সমস্ত মুসলমান ভাইদের উপর সর্বদা মেহেরবানী বা দয়া প্রদর্শনকারী হওয়া।
প্রিয় ইসলামী ভাইয়েরা! একে অপরের দুঃখে শরীক হওয়া, ব্যথা ভাগ করে নেওয়া, অন্যদের সাথে কল্যাণ করাকে সমবেদনা (Sympathy) বলে। অতএব সমবেদনা প্রকাশকারী হোন! اِنْ شَآءَ الله পারস্পরিক ভালবাসা বাড়বে।
পারস্পরিক সমবেদনার (Mutual sympathy) সংক্ষিপ্ত ফযীলত
প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কোনো শোকাহত ব্যক্তিকে সান্ত্বনা দেবে আল্লাহ পাক তাকে তাকওয়ার পোশাক পরাবেন এবং রূহদের মাঝে তার রূহের উপর রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেবে আল্লাহ পাক তাকে জান্নাতের এমন ২টি পোশাক দান করবেন যার মূল্য পুরো দুনিয়ার চেয়েও বেশি। (মু'জামু আওসাত, ৬/৪২৯, হাদীস: ৯২৯২) * একটি বর্ণনায় আছে: যে ব্যক্তি কোনো মুসলমানের একটি দুনিয়াবী কষ্ট দূর করবে আল্লাহ পাক তার থেকে কিয়ামতের একটি কষ্ট দূর করবেন। (মুসলিম, পৃষ্ঠা: ১০০০, হাদীস: ২৫৮০) * অন্য একটি বর্ণনায় আছে: আর যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ পাক তার প্রয়োজন পূরণ করবেন। (মুসলিম, পৃষ্ঠা: ১০০০, হাদীস: ২৫৮০) * হাদীসে পাকে রয়েছে: সবচেয়ে শ্রেষ্ঠ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami