Share this link via
Personality Websites!
472852
9213
করবে এবং নিজের আরামকে সাথীর আরামের উপর কুরবানি করে দেবে। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ২৩৮)
হে আশিকানে রাসূল! একে অপরের জন্য এগিয়ে গিয়ে আত্মত্যাগের অভ্যাস করুন! অন্যদের আরাম পৌঁছানোর মন তৈরি করুন। যখন আমরা আমাদের মুসলমান ভাইদের সাথে এমন একনিষ্ঠ হয়ে যাব, তাদের জন্য ত্যাগ দেওয়ার মন তৈরি করে নেব তবে اِنْ شَآءَ الله পারস্পরিক ভালবাসা বাড়বে, সমস্যা সমাধান হবে এবং আল্লাহ পাক চাইলে পারস্পরিক মতভেদের অবসান হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! পারস্পরিক সম্প্রীতি সৃষ্টির জন্য সর্বদা অন্যদের কল্যাণকামী হোন, প্রত্যেকের ভালো চিন্তা করুন, কখনো স্বার্থপর হবেন না। দেখুন! দুনিয়ার একমাত্র সত্তা যিনি লক্ষ-কোটি বরং বিলিয়ন বিলিয়ন মানুষকে সম্প্রীতি দান করেছেন অর্থাৎ আমাদের আক্বা ও মওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, আল্লাহ পাক তাঁর উচ্চতর গুণাবলী বর্ণনা করে ইরশাদ করেন:
عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ(۱۲۸)
(পারা ১১, সূরা তাওবা, আয়াত ১২৮)
কানযুল ঈমানের অনুবাদ: যাঁর নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু।
এগুলো রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৩টি উচ্চতর গুণ: (১) তাঁর জন্য উম্মতের কষ্টে পড়া অপছন্দনীয়। (২) তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতের অনন্য কল্যাণকামী। (৩) তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের গোলামদের উপর অত্যন্ত মেহেরবান বা সদয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami