Share this link via
Personality Websites!
472851
9213
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিত আমরা আমাদের ঘরে, আমাদের মহল্লায়, আমাদের সমাজে ঐক্য ও সংহতি এবং ভালবাসা ও ভাতৃত্বের পরিবেশ তৈরি করি। এর জন্য কী করতে হবে? কয়েকটি পদ্ধতি আরয করছি:
পারস্পরিক ভালবাসা ও ভ্রাতৃত্ব বাড়ানোর একটি খুব সহজ পদ্ধতি হলো সালাম। প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَا تَدْخُلُوا الْجَنَّۃَ حَتّٰی تُؤْمِنُوْا তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে! وَ لَا تُؤْمِنُوْا حَتّٰی تَحَابُّوا আর তোমরা ততক্ষণ (কামিল) মুমিন হতে পারবে না, যতক্ষণ না পরস্পরকে ভালবাসবে। তারপর ইরশাদ করলেন: আমি কি তোমাদের সেই কথাটি বলব না, যার উপর আমল করলে তোমাদের পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পাবে? اَفْشُوا السَّلَامَ بَیْنَکُمْ নিজেদের মধ্যে সালাম প্রসার করো। (আবু দাউদ, পৃষ্ঠা: ৮০৯, হাদীস: ৫১৯৩)
(২) মুসাফাহা (অর্থাৎ হাত মেলানোর) অভ্যাস করুন!
একইভাবে মুসাফাহা করার অভ্যাসও ভ্রাতৃত্ব ও ভালবাসা বৃদ্ধির মাধ্যম। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: একে অপরের সাথে মুসাফাহা করো! এতে অন্তরের কুটিলতা (অর্থাৎ অন্তরে লুকিয়ে থাকা শত্রুতার আবেগ) দূর হয়ে যায়।
(মুয়াত্তা ইমাম মালিক, পৃষ্ঠা: ৪৮৩, হাদীস: ১৭৩১)
(৩) ত্যাগের প্রেরণা সৃষ্টি করুন...!
প্রিয় ইসলামী ভাইয়েরা! পারস্পরিক ভালবাসা সৃষ্টি এবং তা বজায় রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মত্যাগ। কাশফুল মাহজুবে রয়েছে: ত্যাগের বাস্তবতা হলো বান্দা নিজের সাথীর হকের হিফাযত করবে এবং নিজের হক ছেড়ে দেবে। নিজের সাথীকে আরাম দিতে নিজে কষ্ট সহ্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami