Share this link via
Personality Websites!
472850
9213
আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। আল্লাহ পাক ইরশাদ করেন:
قُلْ اِنَّ صَلَاتِیْ وَ نُسُكِیْ وَ مَحْیَایَ وَ مَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَۙ(۱۶۲)
(পারা ৮, সূরা আনআম, আয়াত ১৬২)
কানযুল ঈমানের অনুবাদ: আপনি বলুন, ‘নিঃসন্দেহে আমার নামায, আমার কুরবানি সমূহ, আমার জীবন এবং আমার মরণ-সবই আল্লাহর জন্য, যিনি প্রতিপালক সমগ্র জাহানের।
এটি ইসলামী সভ্যতার সৌন্দর্য। যখন এই ভিত্তি পূর্ণরূপে সমাজে মিশে যাবে তখন ধনী-দরিদ্রের ভেদাভেদ মিটে যাবে; সমাজে লিল্লাহিয়াত, ভ্রাতৃত্ব, ভালবাসা, গভীর বন্ধুত্ব এবং প্রাণ উৎসর্গ করার প্রেরণা বিকশিত হবে।
* আল্লাহ পাকের প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন আল্লাহ পাক ইরশাদ করবেন: আমার জালালের (অর্থাৎ দুনিয়াবী স্বার্থের জন্য নয় বরং আমার মহত্ত্ব জেনে আমার আনুগত্যের) কারণে পারস্পরিক ভালবাসা রক্ষাকারীরা কোথায়? আজ (অর্থাৎ কিয়ামতের দিন) যখন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নেই, আমি তাদের নিজের আরশের ছায়ায় জায়গা দান করব। (মুসলিম, পৃষ্ঠা: ৯৯৬, হাদীস: ২৫৬৬) * হযরত মুয়ায বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক ইরশাদ করেন: আমার সন্তুষ্টির জন্য পারস্পরিক ভালবাসা রক্ষাকারীদের জন্য, আমার সন্তুষ্টির খাতিরে একসাথে বসা ব্যক্তিদের জন্য, আমার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সাক্ষাৎকারীদের জন্য এবং আমার সন্তুষ্টির জন্য একে অপরের উপর খরচকারীদের জন্য আমার ভালবাসা ওয়াজিব হয়ে গেল।
(মুয়াত্তা ইমাম মালিক, পৃষ্ঠা: ৫০৩, হাদীস: ১৮২৮)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami