Share this link via
Personality Websites!
472848
9213
শতাব্দী ধরে এই গভীর সম্পর্কের মাধ্যমেই চলছে। কুদরতের এই বিস্ময়গুলো দেখে জবান থেকে অনিচ্ছাসত্ত্বেও বের হয়:
فَتَبٰرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِیْنَؕ(۱۴)
(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত ১৪)
কানযুল ঈমানের অনুবাদ: অতএব, মহা মঙ্গলময় হন আল্লাহ, সর্বোত্তম স্রষ্টা।
হে আশিকানে রাসূল! সম্ভবত এই ঐক্য এবং সম্প্রীতির বরকত যে, মহাবিশ্বের সিস্টেমের কোনো লক্ষ্য কখনো দেরি হয় না। কখনো কি আপনি শুনেছেন যে, কমলা যা শীতের ফল, এবার দেরির কারণে কমলা গ্রীষ্মে আসবে এবং আম যা গ্রীষ্মের ফল তা এবার শীতে আসবে? স্টোর করে রাখা আলাদা বিষয়, ফল আসা এবং পাকতে কখনো দেরি হয়নি। কৃষক বীজ বপনে দেরি করতে পারে কিন্তু ফল, ফুল, সবজি ইত্যাদি নিজের সময়েই হয়। হাজার হাজার বছর পার হয়ে গেছে, মহাবিশ্বের লক্ষ্যসমূহ কখনো দেরির শিকার হয়নি। এটি ঐ ঐক্যেরই বরকত।
এজন্য আমাদের উচিত নিজেদের সফলতার জন্য নিজেদের মধ্যে ঐক্য এবং সংহতি সৃষ্টি করা, নিজেদের মধ্যে মিলেমিশে থাকা, ঝগড়া-বিবাদ থেকে বাঁচা, গীবত-চোগলখোরি থেকে বাঁচা, অনৈক্য থেকে বাঁচা এবং সমস্ত মুসলমান মিলেমিশে একে অপরের সহমর্মী হয়ে, একে অপরের দুঃখ-বেদনা ভাগ করে নিয়ে, সুখে-দুঃখে একে অপরের আশ্রয় হয়ে মিলেমিশে ঐক্য ও সংহতির সাথে জীবন অতিবাহিত করা। اِنْ شَآءَ الله আমরা এই দুনিয়াতেও উন্নতি করব এবং আখিরাতেও সফল হব।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami