Share this link via
Personality Websites!
472846
9213
তাঁর এই কথা শুনে একজন ব্যক্তি অবাক হয়ে বলল: নিশ্চয়ই এটি তো খুব ছোট আমলের মাধ্যমে (অর্থাৎ এত সহজ আমলে এত বড় পুরস্কার কীভাবে মিলতে পারে)? হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: (হে ব্যক্তি!) তুমি কি আল্লাহ পাকের বাণী শোনোনি: (তাফসীরে দুররে মনসুর, পারা: ১০, সূরা: আনফাল, ৬৩নং আয়াতের পাদটীকা, ৪/১০০)
لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَ لٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْؕ-
(পারা ১০, সূরা আনফাল, আয়াত ৬৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তাদের হৃদয়ের মধ্যে ভালবাসা সৃষ্টি করেছেন। যদিও তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাদের অন্তরসমূহের মধ্যে ভালবাসা স্থাপন করতে পারতেনা কিন্তু আল্লাহ তাদের অন্তরসমূহকে ভালবাসা দ্বারা মিলিয়ে দিয়েছেন।
অর্থাৎ দুই হৃদয়ের পারস্পরিক ভালবাসা যার ফলে মানুষ একে অপরের সাথে দেখা করে এবং হাত মেলায়; এই ভালবাসা কোনো ছোট কাজ নয়, এটি তো অমূল্য নেয়ামত যা দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করেও অর্জন করা সম্ভব নয়।
মুসলমানদের উদাহরণ একটি দালানের মতো
একটি হাদীসে পাকে ইরশাদ করেন: এক মুসলমান অন্য মুসলমানের জন্য দালানের মতো যে, একে অপরকে মজবুত করে; এটি ইরশাদ করার সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালেন।
(বুখারী, পৃষ্ঠা: ১৯০, হাদীস: ৪৮১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! সম্প্রীতি, ঐক্য, সংহতি প্রকৃতির আইন। কখনো এই মহাবিশ্বের দিকে চিন্তা করুন! দুনিয়ার সারা সিস্টেম একটি গভীর সংযোগ এবং সম্পর্কের সাথে চলছে, কুদরতের সৃষ্টি করা প্রতিটি ছোট-বড় জিনিস নিজেদের মধ্যে সুসংগত। সূর্য, চাঁদ, তারা, বাতাস, মেঘ, ফল, ফুল, উদ্ভিদ,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami