Share this link via
Personality Websites!
472845
9213
চলেছে, তাদের মিলনের কোনো আশাই ছিল না। দরূদ হোক সেই দয়ালু সত্তা (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর উপর, যিনি তাদের সবাইকে এক করে দিয়েছেন; এমন এক যে, ঐ লোকেরা কয়েকটি শরীর কিন্তু এক হৃদয় বরং এক প্রাণ হয়ে গেল।
এই আয়াতে করীমায় হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই মুজিযার আলোচনা রয়েছে যে, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সমস্ত আরববাসীর শত্রুতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, যদি আপনি সমস্ত বাহ্যিক কারণ, দুনিয়ার সমস্ত সম্পদ খরচ করে তাদের মেলাতে চাইতেন তবে তারা মিলত না। এটি তো আমার রহমত, আপনার মুজিযা যে, কয়েক দিনে তারা সবাই মিলেমিশে একাকার (অর্থাৎ সত্যিখার বন্ধু বরং ভাই ভাই) হয়ে গেল। (তাফসীরে নঈমী, পারা: ১০, সূরা: আনফাল, ৬৩ নং আয়াতের পাদটীকা, ১০/৮০) মুফতী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: এই আয়াত থেকে জানা গেল যে, মুসলমানদের ঐক্য আল্লাহ পাকের বড় নেয়ামত এবং তাদের নিজেদের মধ্যে যুদ্ধ ও অনৈক্য আল্লাহর আযাব।
(তাফসীরে নঈমী, পারা: ১০, সূরা: আনফাল, ৬৩ নং আয়াতের পাদটীকা, ১০/৮২)
একবার হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেদের মধ্যে ভালবাসা রক্ষাকারীরা যখন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব পোষণ করে, যখন তাদের মধ্যে একজন অন্যের দিকে এগিয়ে যায়, নিজের ভাইয়ের হাত ধরে এবং তার জন্য মুচকি হাসে; তখন তাদের দুজনের ত্রুটিগুলো এমনভাবে মুছে যায় যেভাবে গাছের পাতা ঝরে। (মাউসুয়াতু ইবনে আবিদ দুনিয়া, ৮/১৭৪, হাদীস: ১১৫) একটি বর্ণনায় রয়েছে: তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে দেখা করে, তার সাথে মুসাফাহা করে (অর্থাৎ হাত মেলায়) তবে তাদের দুজনের গুনাহ এমনভাবে ঝরে যায়, যেমন ঝড়ো বাতাসে পাতা ঝরে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami