Share this link via
Personality Websites!
আমাদেরকে বাঁচতেই হবে। দুনিয়া এদিক সেদিক হয়ে যাক কিন্তু আমাদের শরীয়তের বাহিরে যাওয়া উচিত নয় * আমাদের মেজাজ * আমাদের স্বভাব * আমাদের চিন্তাধারা * আমাদের আকাঙ্ক্ষা * আমাদের চালচলন * আমাদের উপার্জন * আমাদের খাবার সবকিছু শরীয়তের নিয়ম অনুযায়ী হওয়া উচিত এবং আমাদেরকে শরীয়তের রাস্তায় চলেই জীবন পরিচালনা করতে হবে। রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لا يُؤمِنُ اَحَدُكُم حَتَّى يَكُوْنَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার আকাঙ্ক্ষা আমার আনিত দ্বীন অনুযায়ী হবে না। (মুকাশিফাতুল মাসাবীহ, অংশ: ১, ১/৫৪, হাদিস: ১৬৭)
এটি আমাদের মাপকাঠি, ব্যস আমরা আল্লাহ ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আহকামের অনুসারী। আমাদেরকে এটার উপর আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা রেওয়ায়েত শুনেছি, হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ যুদ্ধ অবস্থায় শাহাদাতের একদম কাছাকাছিতেও পর্দা রক্ষা করেছেন, তাঁর চিন্তা ছিল যে, আমি শহীদ হয়ে যাব, আঘাত পেয়ে ঘোড়ার নিচে পড়ে যাব কখনো যেন বেপর্দা হয়ে না যায়, সুতরাং তিনি আগেই সেটার ব্যবস্থা করে নিয়েছেন। এর মধ্যে ওইসব লোকদের জন্যও শিক্ষা রয়েছে যারা পর্দার প্রতি খেয়াল রাখে না * ঘরে আমাদের মা, বোন, মেয়েরা রয়েছে কিন্তু এমন অনেকেই রয়েছে যারা বেপর্দা হয়ে ঘুরাফেরা করছে * এইভাবে যারা শর্ট প্যান্ট ও শার্ট পরিধান করে, এরা যখন ঝুকে পড়ে বা বসে অথবা সিজদায় যায় তখন নাভির নিচে সোজা কোমরের অংশ দেখা যায়, এটাও সতরের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami