Share this link via
Personality Websites!
اَحَبَّہُمَا فِی الْجَنَّۃِ অর্থাৎ যারা হাসান ও হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর প্রতি ভালোবাসা রাখবে, তারাও জান্নাতী।
তারা জান্নাতে আমার সাথে থাকবে...!!
ইমামে আলী মকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর বাণী: যারা আমাদের সাথে দুনিয়ার স্বার্থে ভালোবাসা রাখে তো নিশ্চয় দুনিয়াদার তো কোন নেক বা বদী তথা মন্দ বিষয়ের সাথেও ভালোবাসা রাখে, যারা আমাদের প্রতি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি খাতিরে ভালোবাসা রাখে, তারা এবং আমরা কিয়ামতের দিন এমনভাবে থাকব, এটা বলে তিনি তাঁর শাহাদাত ও সেটার পাশের আঙ্গুলটি মিলিয়ে দিলেন।(মু’জামু কবীর, ২/২৪৭, হাদিস: ২৮১১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ এর কিছু ফযিলত ও তাঁর প্রতি ভালোবাসা রাখার বরকত সম্পর্কে শুনছিলাম, নিশ্চয় ভালোবাসা অনুগত করায়, যেই ভালোবাসার মধ্যে আনুগত্য থাকে না, সেটা অনেক দুর্বল ভালোবাসা।
আমরা اَلْحَمْدُ لِلّٰه ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ কে ভালোবাসি, সুতরাং আসুন! তাঁর জীবনীর কিছু দিক শুনে নিই এবং নিয়ত করি যে, আমরা ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসাকে আমলীভাবে বাস্তবায়ন করতে তাঁর পরিপূর্ণ অনুসরণ করব।
(১): ইমামে হুসাইন ও শরীয়তের অনুসরণ
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমামে আলী মকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনের একটি অসাধারণ ও প্রিয় দিক হলো তিনি সব সময় শরীয়তের অনুসরণ করতেন, কখনো, কোন মূহুর্তে, কোন সময়েও শরীয়ত থেকে এক বিন্দু পরিমাণের কোটি ভাগের একভাগও বাইরে যাননি। একটি খুব সুন্দর বর্ণনা শুনাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। হযরত ইবনে আবি লায়লা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এটা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami