Share this link via
Personality Websites!
ফরয এবং তাদের সাথে বিয়াদবি করা হারাম। (কুফরিয়া কালিমাত কে বা’রে মে সাওয়াল জাওয়াব, পৃ:২৭৭) * সৈয়দ বংশীয়দের প্রতি তাযীম ও সম্মানের মূল কারণ হলো এটাই যে, এসব ব্যক্তিত্বরা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের অংশ। (সাআদাতে কেরামের আযমত, পৃ:৭) * আল্লাহ পাকের রহমত হয়ে পৃথিবীতে তাশরিফ আনা নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি তাযীম ও সম্মান এর মধ্যে এটাও রয়েছে যে, ওই সকল জিনিস যা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পৃক্ততা রাখে সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা। (আশ শিফা, পৃ:৫২, অংশ: ২) (সাআদাতে কেরামের আযমত, পৃ:৮)
সৈয়দ বংশীয়দের প্রতি সম্মান প্রদর্শনের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami