Share this link via
Personality Websites!
অবস্থায় নিজের মন, প্রাণ উৎসর্গ করে দিয়েছেন। যদি আমরা নিজেদেরকে হুসাইনী দাবি করি এবং নামায ছেড়ে দিই তবে হুসাইনী হওয়ার এই দাবি করাটা একদম ভুল হবে। নামাযের প্রতি যত্নশীল হতে, নিজের মধ্যে ইমামে আলী মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা ও আনুগত্যের স্পৃহা পেতে এবং অন্যান্য নেক আমল করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশ নিন, ১২ দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমল রিসালা পূরণ (Fill) করা। এই রিসালার মধ্যে ৭২টি নেক আমল প্রশ্ন আকারে দেওয়া হয়েছে ওইসব নেক আমলের মধ্যে হতে একটি নেক আমল ২১ নম্বর আর তা হলো, আপনি কি আজকে ফজরের নামাযের জন্য জাগিয়ে দিয়েছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে না শুধুমাত্র আমরা নামাযের প্রতি যত্নশীল হব বরং আমাদের পরিবারের লোকেরাও নামাযী হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সৈয়দ বংশীয়দের প্রতি তাযীমের মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৈয়দ বংশীয়দের প্রতি সম্মান প্রদর্শনের কিছু মাদানী ফুল শ্রবণ করি। প্রথমে ২টি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) যে আমার আহলে বাইতদের মধ্য হতে কোন একজনের সাথে সদাচারণ করল, কিয়ামতের দিন সেটার প্রতিদান আমি তাকে প্রদান করব। (জামে সগীর, পৃ:৫৩৩, হাদিস: ৮৮২১) (২) বললেন: যে ব্যক্তি আউলাদে আব্দুল মুত্তালিব এর মধ্য হতে কারো সাথে দুনিয়াতে নেকী (কল্যাণ) করবে সেটার প্রতিদান দুনিয়াতেই দেওয়া আমার উপর আবশ্যক যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাত করবে। (তারিখে বাগদাদ, ১০/১০২, হাদিস: ৫২২১) * সৈয়দ বংশীয়দের তাযীম করা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami