Share this link via
Personality Websites!
(৪): ইমাম হুসাইনের ইলমের প্রতি আন্তরিকতা
প্রিয় ইসলামী ভাইয়েরা! অনেক লোক প্রশ্ন করে: ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর বাল্যকালের ঘটনা বর্ণনা করা হয়, অতঃপর কারবালার ঘটনা চলে আসে, এর মাঝে যে, তাঁর পবিত্র জীবন কেটেছে, তাতে তিনি কী করতেন? ওই পবিত্র জীবন কেমন ছিল? আসুন! আমি আরজ করব, এর মধ্যে তিনি কী কী করতেন? ইমামে আলী মকামের পবিত্র যৌবনকাল এবং প্রায় ৪৬ বছর বয়সের পবিত্র জীবনী, এর মধ্যে ইলমে দ্বীন শিখেছে এবং মসজিদে থেকে ইলমে দ্বীন শিখাতে রইলেন। জি হ্যাঁ! মসজিদে নববী শরীফে তিনি দরস দিতেন, নিয়মতান্ত্রিক হালকা লাগাতেন, ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ এর শাগরিদরা ওখানে উপস্থিত হতেন এবং শাহজাদায়ে মুস্তফার কাছ থেকে ইলমে দ্বীন শিখতেন। একবার হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট কেউ জিজ্ঞাসা করলো: ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সাক্ষাত কোথায় গেলে পাব?
এখন আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা, তাঁর আদব ও ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ব্যাপারে তার আন্তরিকতা দেখুন! (তিনি) বললেন: মসজিদে নববী শরীফে যাও! সেখানে তুমি একটি হালকা (বৈঠক) দেখতে পাবে, মানুষকে এমন শান্তভাবে বসে থাকতে দেখবে যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, ওই হালকা (বৈঠক) ইমামে আলী মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর। (তারিখে মদীনা দামেস্ক, ১৪/১৭৯)
! سُبْحَانَ الله ইনি হলেন ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ...!! তিনি মসজিদে ইলমে দ্বীনের দরস দিতেন! হে আশিকানে ইমাম হুসাইন! আপনারা সাহস করুন! ইলমে দ্বীন অর্জনকারী হয়ে যান! ইলমে দ্বীনের পাঠদানকারী হয়ে যান! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami