Share this link via
Personality Websites!
মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে বললাম: পোশাকের দৈর্ঘ্য কি পা পর্যন্ত রাখব? তিনি বললেন: না। আমি আরজ করলাম: টাকনুর নিচ পর্যন্ত রাখব? বললেন: مَا اَسْفَلَ مِنَ الْکَعْبَیْنِ فِی النَّارِ অর্থাৎ টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে রাখে, সেটা আগুন। (মু’জামু কবীর, ২/২২৭, হাদিস: ২৭২৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রতীয়মান হলো ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ সুন্নাতের অনুসরণ করতেন, পোশাকের মধ্যেও সুন্নাত হলো এটা যে, তেহবন্দ (তথা সেলোওয়ার বা পায়জামা, প্যান্ট ইত্যাদি) টাকনুর উপরে থাকবে। ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ এটা অনুসরণ করতেন। এখন ইমামে হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে ভালোবাসার দাবিদার যারা তারা নিজেদের পোশাকের ব্যাপারে একটু ভেবে দেখুন, আমরা পোশাকের মধ্যে সুন্নাতের অনুসরণ করি নাকি নিত্য নতুন ফ্যাশনের অনুসরণ করি? আমাদের মাথায় সুন্নাত অনুযায়ী পাগড়ী সজ্জিত থাকে নাকি থাকে না? আমাদের সেলোওয়ার, প্যান্ট, পায়জামা ইত্যাদি টাকনুর উপরে থাকে নাকি নতুন ফ্যাশনের অযথা ভালোবাসায় টাকনুর নিচে ঝুলে থাকে? আহ আফসোস! আজকাল ফ্যাশন অনুসরণের যুগ চলছে, উঠা, বসা, চলা-ফেরা, খাওয়া-দাওয়া ইত্যাদি সবকিছু সুন্নাতের আমল রাখা তো দূরের কথা অনেক লোকেরা তো এসব সুন্নাত সম্পর্কে জানেও না। হায়! ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় আমাদের যেন সুন্নাতে প্রতি ভালোবাসা নসীব হয়ে যায়। হাদিসে পাকে রয়েছে: مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَـقَدْ اَحَبَّنِیْ وَ مَنْ اَحَبَّنِیْ کَانَ مَعِیَ فِی الْجَنَّۃِ যে আমার সুন্নাতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে। (তারিখে মদীনা দামেস্ক, ৯/৩৪৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami