Share this link via
Personality Websites!
আমলের উপর আমল করুন! اِنْ شَآءَ الله কুরআনে কারীমের উপর আমল করা নসীব হয়ে যাবে।
(৩): ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সুন্নাতের প্রতি ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমামে আলী মকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনের আরও একটি বৈশিষ্ট্য হলো এটি যে, তিনি সুন্নাতকে অনেক ভালোবাসতেন, তাঁর নানাজানকে অনুসরণ করা, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর করা কাজগুলোকে ধারণ করা এবং যথাসম্ভব রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সাদৃশ্যতা অবলম্বন করা তার অনেক পছন্দ ছিল। হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি উবায়দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: তুমি কি ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর যিয়ারত করেছ? বললেন: জি হ্যাঁ! আমি যিয়ারত করেছি, যখন আমি যিয়ারতের সৌভাগ্য পেয়েছি, তখন ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ মাথা ও দাড়ি মুবারকে মেহেদী লাগিয়েছিলেন কিন্তু দাড়ি মুবারকের সামনে কিছু সাদা দাড়ি বাদ দিয়েছিলেন, আমি যতটুকু খেয়াল করলাম তিনি এই দাড়িগুলো রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণেই বাদ দিয়েছিলেন (কেননা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সামনের দাড়ি মুবারকে কিছু দাড়ি সাদা ছিল)। (আল বেদায়া ওয়ান নেহায়া, অংশ: ৮, ৪/৫৪৬)
! سُبْحَانَ الله কী শান...!! ইমামে আলী মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদা, তাঁর বাহ্যিক আকৃতি যেমনটি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মিলে যেত, এর সাথে সাথে তিনি এটাও অবলম্বন করতেন যে কাজকর্মেও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সাদৃশ্যতা রাখতেন।
ইমামে আলী মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর দর্জি যার দ্বারা তিনি কাপড় সেলাই করাতেন, সে বলে: আমি ইমামে আলী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami