Share this link via
Personality Websites!
শরীরের উপর, যারা আপন প্রতিপালককে ভয় করে, তাদের চামড়া ও হৃদয় নম্র হয়ে পড়ে আল্লাহর স্মরণে।
বর্ণনার মধ্যে রয়েছে: সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর এই অবস্থা ছিল যে, যখন তাদের সামনে কুরআনে করীমের তিলাওয়াত করা হতো তখন তাঁদের চক্ষু দিয়ে অশ্রু জারী হয়ে যেত আর পশম দাঁড়িয়ে যেত। (কুরতুবী, পারা: ২৩, আয়াতের পাদটীকা: ২৩, ৮/১৫৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! দূর্ভাগ্যক্রমে এখন মুসলমানদের কুরআনে কারীমের সাথে সম্পর্ক অনেকটা কমে যাচ্ছে, প্রথমত তিলাওয়াতকারীর সংখ্যই অনেক কম রয়েছে, এরপর যারা কুরআনে পাকের তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করে, তাদের মধ্যেও কান্না করে করে তিলাওয়াত করার সংখ্যাও অনেক কম রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের তিলাওয়াত করার এবং কুরআনে কারীমের তিলাওয়াত পড়ার বা শোনার সৌভাগ্য দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
কুরআনী আয়াতের উপর আমল করার অনন্য ধরন
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমামে আলী মকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনীর এটাও একটি খুব সুন্দর দিক যে, তিনি শুধুমাত তিলাওয়াতই করতেন না বরং কুরআনে করীমের উপর অত্যন্ত উত্তম পদ্ধতিতে আমলও করতেন। এটির শুধুমাত্র একটি উদাহরণ শুনুন! কিতাবের মধ্যে লিখা রয়েছে: তাঁর একজন দাসী ছিল। (আগেকার যুগে টাকা দিয়ে ক্রয় করা গোলাম ও দাসী পাওয়া যেত, এই রীতিটি কখন থেকে শুরু হয়েছে এবং ইসলাম এই ব্যাপারে কী বলেছে, গোলাম আযাদ করার কী কী ফযিলত বর্ণনা করেছে, এটি একটি আলাদা বিষয়), যাইহোক! আমি বলতে চাচ্ছিলাম যে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর একটি দাসী ছিল, একবার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami