Share this link via
Personality Websites!
হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে সাক্ষাত করার সৌভাগ্য অর্জন করার জন্য সামনে অগ্রসর হলাম, তাবুর কাছাকাছি গেলাম তো দেখলাম: ইমামে আলী মকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তিলাওয়াত করছেন আর তাঁর চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। (আল বেদায়া ওয়ান নেহায়া, অংশ: ৮, ৪/৫৬৫)
! سُبْحَانَ الله কী শান ইমামে আলী মকাম رَضِیَ اللهُ عَنْہُ এর...!! তিনি তিলাওয়াত করতেন এবং কী শান সহকারে কুরআনে পাক পাঠ করতেন, এইভাবে যে হৃদয়ে ভাবাবেগ তৈরি হতো, আল্লাহ পাকের ভয় ও তাঁর ভালোবাসা হৃদয়ে ছেয়ে যেত, মুখ দিয়ে তিলাওয়াত জারী হতো আর চোখ দিয়ে খোদাভীতির কারণে অশ্রু ঝড়ত।
কুরআন তিলাওয়াতের সময় কান্না করা সৌভাগ্যের ব্যাপার
নিশ্চয় কুরআনে পাকের তিলাওয়াত করা, কুরআনে কারীমের তিলাওয়াত শোনা অবশ্যই সৌভাগ্যের বিষয় বরং অনেক ফযিলত মন্ডিত নেকী। যদি তিলাওয়াত করার সময়, তিলাওয়াত শোনার সময় প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি হয়, হৃদয় আল্লাহ পাকের প্রেমে মেতে ওঠে, খোদাভীতিতে কেঁপে ওঠে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এমন তিলাওয়াত তো ! سُبْحَانَ الله কী শান। আল্লাহ পাক তাঁর নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন:
اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِیْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ ﳓ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْۚ-ثُمَّ تَلِیْنُ جُلُوْدُهُمْ وَ قُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِؕ-
(পারা ২৩, সূরা যুমার, আয়াত ২৩)
কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বাপেক্ষা উত্তম কিতাব, যা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনেরই, পুনঃ পুনঃ বর্ণনা সম্পন্ন, সেটার কারণে (ভয়ে) লোম খাড়া হয়ে যায় তাদেরই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami