Share this link via
Personality Websites!
اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّ اٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّ اَحْسَنُوْاؕ-وَ اللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ۠(۹۳)
(পারা ৭, সূরা মায়েদা, আয়াত ৯৩)
কানযুল ঈমানের অনুবাদ: ঈমান রাখে ও সৎ কার্যাদি করে; পুনরায় (আল্লাহকে) ভয় করে ও ঈমান রাখে, পুনরায় ভয় করে ও সৎভাবে থাকে এবং আল্লাহ সৎ ব্যক্তিবর্গকে ভালবাসেন।
অর্থাৎ হে প্রশ্নকারী: তুমি যখন মদীনায় পৌঁছাবে তখন সেখানকার অধিবাসীদের বলবে যে, উসমান সেই মহান ব্যক্তিত্ব * যিনি ঈমান এনেছেন * নেক আমল করেছেন * সারা জীবন ঈমানের উপর অবিচল ছিলেন * সারা জীবন তাকওয়া অবলম্বন করেছেন * আল্লাহ পাককে ভয় করেছেন * তিনি এমন নেককার যাকে আল্লাহ পাক ভালোবাসেন।
سُبْحٰنَ الله! জানা গেল; হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ ঈমান এবং তাকওয়ার উপর সর্বদা অবিচল থাকা সৌভাগ্যবান ব্যক্তি।
আমি দ্বীনে ইসলাম কখনোই ছাড়ব না
কিতাবে লিপিবদ্ধ রয়েছে: যখন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ ঈমান গ্রহণ করলেন তখন তাঁর চাচা হাকাম বিন আবি আস তাঁকে রশি দিয়ে বেঁধে ফেলল এবং বলল: যতক্ষণ তুমি ইসলাম থেকে ফিরে না আসবে, আমি তোমাকে কখনোই মুক্ত করব না। اَسْتَغْفِرُ الله (সে অনেক দিন তাঁকে এভাবেই কষ্ট দিল কিন্তু) হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র মুখ থেকে শুধু একটি কথাই বের হতো: আল্লাহর শপথ! এই পবিত্র দ্বীন কখনোই ছাড়ব না।
অবশেষে তাই হলো, সত্য জিতে গেল, বাতিল হেরে গেল। হাকাম বিন আবি আস যখন হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর ঈমানের প্রতি অবিচলতা দেখল তখন তাকে হার মানতে হলো। অবশেষে সে তাঁকে বন্দিদশা থেকে মুক্তি দিল। (তাবাকাত ইবনে সাদ, ৩/৪০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami