Share this link via
Personality Websites!
বর্ণনা করে ইরশাদ করেন: اِنَّہٗ مِنْ اَشْبَہِ اَصْحَابِیْ بِیْ خُلُقًا নিশ্চয়ই উসমান চরিত্রে আমার সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ সাহাবী।
(মু’জামু কবীর, ১/৪২, হাদীস: ৯৭)
سُبْحٰنَ الله! কতই না চমৎকার ফযীলত...!! মহান চরিত্রের অধিকারী রাসূল, রাসূলে মকবুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চরিত্র কেমন? আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِیْمٍ(۴)
(পারা ২৯, সূরা কলম, আয়াত ৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং নিশ্চয়ই আপনার চরিত্র তো মহা মর্যাদারই।
سُبْحٰنَ الله! এই মহান চরিত্র যা আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন, হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ সেই পবিত্র চরিত্র থেকে অনেক বড় অংশ লাভকারী সাহাবী।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর চমৎকার গুণাবলী এবং পবিত্র চরিত্র কেমন ছিল? আসুন! কয়েকটি শুনি:
(১) উসমানে গণী সুদৃঢ় ঈমানের অধিকারী
হযরত সাবিত বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরয করল: হে আমীরুল মু'মিনীন! আমি মদীনা পাকে ফিরে যাচ্ছি, সেখানকার মানুষ আমাকে হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে জিজ্ঞাসা করছিল, তাদের কী উত্তর দেব? তিনি বললেন: তাদের বলবে যে, এই আয়াতে করীমা হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর উপর পুরোপুরি প্রযোজ্য (আয়াতটি হলো পারা: ৭, সূরা: মায়েদা এর এই আয়াত): (তাফসীরে দুররে মনসুর, ৩/১৭৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami